শর্ত বা গুণের উল্লেখ নেই, সেখানে বক্তব্যকে গ্রহণ করতে হবে সাধারণভাবে। এখানেও তেমনি 'বিশ্বাসীগণ' কথাটির অর্থ হবে পুণ্যবান, পাপী নির্বিশেষে সকল শ্রেণীর বিশ্বাসীগণ ৷ অর্থাৎ এখানে সাফল্যের সুসংবাদ দেয়া হয়েছে সকল বিশ্বাসীকে, বিশেষভাবে কেবল পুণ্যবান বিশ্বাসীগণকে নয়। তাই আহলে সুন্নত ওয়াল জামাতের একমত্য এই যে, গোনাহ্গার মুমিনেরা তওবা ছাড়া মৃত্যুবরণ করলেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে অথবা পাপের শাস্তি প্রদানের পর অবশেষে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। পরের আয়াতে (২) বলা হয়েছে-_ “যারা বিনয়-ন্ম্র নিজেদের সালাতে" । এখানে “আল খশিউ'ন ' অর্থ বিনয়ী, আল্লাহ্ সকাশে বিনয়-ন্য্র হওয়া । এরকম বলেছেন হজরত ইবনে আব্বাস । মুকাতিল বলেছেন, কথাটির অর্থ__ নিজেকে নিকৃষ্ট ভাবা, বিনীত হওয়া। মুজাহিদ বলেছেন, এর অর্থ__ নিশ্নগামী দৃষ্টির অধিকারী, মৃদুভাষী। হজরত আলী বলেছেন, নামাজ পাঠকালে এদিক সেদিক দৃষ্টিপাত না করার নাম খুশু বা ন্ম্রতা। সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, ডানে বামে কে আছে, তা অবহিত না হওয়ার নাম খুশু। আমর ইবনে দিনার বলেছেন, খুশু অর্থ সুস্থির পুণ্যবান। আলেমগণের একটি দলের অভিমত হচ্ছে, খুশ্ড অর্থ__- সেজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা । আতা বলেছেন, নামাজের সময় শরীরের কোনো অংশ নিয়ে কৌতুক না করা, অপ্রয়োজনে না চুলকানো ইত্যাদি । কোনো কোনো জালেম বলেছেন, একাগ্রচিত্ততার নাম খুশু। অর্থাৎ নামাজে মনোনিবদ্ধ রাখা, উচ্চার্য দোয়া কালামে গভীরভাবে অভিনিবেশী হওয়া, স্থানচ্যুত না হওয়া, এদিকে ওদিকে দৃষ্টি সঞ্চালন না করা, পার্থিব কোনো কিছুতে আকৃষ্ট না হওয়া, আঙুল না মটকানো ইত্যাদি । হজরত আবু দারদা বলেছেন, খুশ্ড উদ্দেশ্য-__ বিশুদ্ধ উচ্চারণ, আল্লাহ্ সকাশে অবনতমন্তকে দণ্ডায়মান হওয়া, পূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ ধ্যানমগ্রতা ও একাগ্রতা । “কামুস' রচয়িতা লিখেছেন, 'খুশু'র অর্থ “খুজু' (নম্রতা), অথবা বিনয়। কিংবা কথাটি সম্পর্কিত শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সঙ্গে । এরকমও বলা যেতে পারে যে, “খুজু* অর্থ নিঝিষ্টচিত্ততা, স্থিরতা, একাগ্রতা-_- যার সম্পর্ক অন্তরের সঙ্গে। আর 'খুজ্জ'র অর্থ প্রকাশ্য কোমলতা ও বিনয্রতা __ যার সম্পর্ক নির্ভর করে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের উপর । হজরত আবু জর গিফারী কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, আল্লাহ্ ততক্ষণ পর্যস্ত নামাজীর প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখেন, যতক্ষণ না সে নামাজের মধ্যে এদিক ওদিক দৃষ্টি না ফেরায়। সে এদিক ওদিক তাকালে, আল্লাহ্ও তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন। আহমদ, আবু দাউদ, নাসাঈ, দারেমী। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।