হজরত ইবনে আব্বাস থেকে সুপরিণত সূত্রে বর্ণিত হয়েছে, আল্লাহ্ জান্নাতে আদন সৃষ্টি করলেন। ওই জান্নাতে সৃষ্টি করলেন বিপুল ফলভারে ভারানত বৃক্ষরাজি। তারপর সেখানে প্রবাহিত করে দিলেন সলিলিত নদী । তারপর জান্নাতে আদনকে বললেন, কথা বলো। জান্নাত বললো, 'কৃদ্ আফলাহাল মু'মিনূন"। আল্লাহ্ বললেন, আমার গৌরব ও সম্মানের শপথ, কোনো কৃপণ তোমার মধ্যে প্রবেশ করবে না। তিবরানী। আমি বলি, আলোচ্য হাদিসে কৃপণ বলে বুঝানো হয়েছে কাফেরকুলকে। তওহীদের স্বীকৃতিদানের ক্ষেত্রে কার্পণ্য প্রদর্শন করে তারাই । ভিন্ন সূত্রে হজরত ইবনে আব্বাস থেকে তিবরানী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্ জান্নাতে আদন সৃষ্টির পর তাতে স্থাপন করলেন এমন নেয়ামতসম্ভার, যা কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি, কোনো চক্ষু কখনো দেখেনি এবং যা উপলব্ধিও করেনি কোনো হৃদয়। এরপর আল্লাহ্ তাকে বললেন, এবার কথা বলো । জান্নাতে আদন বললো, অবশ্যই সফলকাম হয়েছে বিশ্বাসীরা' । সুপরিণত সূত্রে হজরত আবু সাঈদ খুদরী থেকে বাষ্যার, তিবরানী এবং বায়হাকীও এরকম বর্ণনা করেছেন। আরো এরকম বর্ণনা করেছেন হজরত কা'ব থেকে বায়হাকী ও মুজাহিদ এবং হজরত আনাস থেকে হাকেম । ইবনে আবিদ দুন্ইয়া তার “সিফাতুল জান্নাত গ্রন্থে হজরত আনাস থেকে লিখেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্ জান্নাতুল আদনের ইমারতসমূহ সৃজন করেছেন শ্বেতশুভ্র মোতি, লোহিতাভ ইয়াকৃত এবং সবুজাভ জবরজাদের ইষ্টক দ্বারা। সেগুলোর দরজা ও ঘর মেশকের, উদ্যানের তৃণরাজি জাফরানের, প্রান্তরস্থিত প্রস্তর মোতির এবং মৃত্তিকা অশ্বরের। এভাবে সৃজন সমাপনের পর আল্লাহ্ তাকে বললেন, আওয়াজ দাও । জান্নাতুল আদন আওয়াজ দিলো “অবশ্যই সাফল্য লাভ করেছে বিশ্বাসীরা'। আল্লাহ্ বললেন, আমার মহামর্যাদার শপথ! তোমার অভ্যন্তরে কোনো কৃপণ প্রবেশ করবে না। আমি বলি, আলোচ্য আয়াতে উল্লেখিত সফলতার অর্থ জান্নাতে প্রবেশ করা। যদিও তা হয় পাপের শাস্তি ভোগের পরে। সুতরাং পুণ্যবান-পাপী সকল বিশ্বাসীরাই এর অন্তর্তুত। কেননা সফলতাই এঁদের সকলের অবশেষ পরিণতি । অনেক হাদিসে একথার প্রমাণ রয়েছে । ইমানদারেরা হতে পারেন দু'শ্রেণীর__ পুণ্যবান ও পাপী। কিন্তু এখানে 'পুণ্যবান বিশ্বাসীগণ' বলা হয়নি। বলা হয়েছে কেবল বিশ্বাসীগণ ৷ সুতরাং বিশেষভাবে পুণ্যবান বিশ্বাসীরা সফলকাম হবেন_ একথা বলা গেলেও একথা বলা যাবে না যে, পাপী বিশ্বাসীরা সাধারণভাবেও সফলকাম হবেন না। আমি বিবেকবিরোধী বক্তব্যের প্রবক্তা নই । ফেকাহ্ শাস্ত্রের নিয়ম হচ্ছে__ কোনো আলোচনায় সুনির্দিষ্ট শর্ত বা গুণের উল্লেখ থাকলে অবশ্যই ওই শর্ত বা গুণের আলোকে বক্তব্যকে বিন্যস্ত করতে হবে । কিন্তু যেখানে এরকম ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।