Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

0 অবশ্যই সফলকাম হইয়াছে বিশ্বাসীরা, 0 যাহারা বিনয়-নম্র নিজদিগের সালাতে, আলোচ্য আয়াতদ্বয় অবতীর্ণ হওয়ার পর রসুল স. তার দৃষ্টি নিশ্লগাী করেন। ইবনে মারদুবিয়ার বর্ণনায় এসেছে, রসুল স. আকাশের দিকে ইতস্ততঃ দৃষ্টি নিক্ষেপ করতেন। তখন অবতীর্ণ হয় এই আয়াত। হজরত আবু হোরায়রা থেকে বাগবী বর্ণনা করেছেন, রসুল স. এর সহচরবৃন্দ নামাজরত অবস্থায় আকাশের প্রতি নেত্রনিক্ষেপ করতেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তারা নেত্রনিবদ্ধ করতে থাকেন সেজদার স্থানে । ইবনে সিরীন থেকে অপরিণত সুত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেন, সাহাবীগণ নামাজ সম্পাদনকালে আসমানের প্রতি নজর করতেন । তাদের এমতো আচরণের প্রেক্ষিতে অবতীর্ণ হয় এই আয়াত । “বদ আফলাহাল মু'মিনূন' অর্থ বিশ্বাসীরা সফলকাম হয়েছে। “কৃদ্‌' শব্দটি কোনো কোনো ক্ষেত্রে ব্যবহৃত হয় দৃঢ়তাব্যঞ্জক বিষয়ে । যেমন “লাম্মা" ব্যবহৃত হয় কোনো কোনো ক্ষেত্রে দৃঢ়তার নেতিবাচকতার বিষয়ে “কৃদ' (অবশ্যই) অতীতকালবাচক হলে বক্তব্যে ফুটে ওঠে নিকট বর্তমানে অবশ্য ঘটিতব্য বিষয় । যেমন__ “কৃদ্‌ কৃমা' (সে এখনই দগ্ডায়মান হলো) 'কৃদ্‌ আকালা' (এখনই সে আহার সম্পন্ন করলো) । আলোচ্য আয়াতেও 'কৃদ্‌" শব্দটি ব্যবহৃত হয়েছে এই অর্থে। অর্থাৎ এখানে বিশ্বাসীগণকে এই মর্মে সুসংবাদ দেয়া হয়েছে যে__- তাদের সফলতা সুনিশ্চিত। “কামুস' প্রণেতা লিখেছেন, “ফালাহ্‌" অর্থ সাফল্য, ভীতিকর অবস্থা থেকে মুক্তি, কল্যাণকর্মসম্পৃক্ততা। *সাফল্য' অর্থ এখানে দুনিয়ার অথবা আখেরাতের কল্যাণ । অবশ্য এখানে আখেরাতের কল্যাণই উদ্দেশ্য । আখেরাতের কল্যাণসমূহ হচ্ছে__ কবরের আযাব থেকে মুক্তি, কাঠিন্যবিমুক্ত হিসাব, কিয়ামতের ভয়াবহতা থেকে পরিত্রাণ, অতি সহজে পুলসিরাত অতিক্রম, দোজখের আগুন থেকে অব্যাহতি, জান্নাত লাভ, আল্লাহ্‌র নৈকট্য, সন্তোষ ও দর্শনলাত ইত্যাদি । উল্লেখ্য, এরকম পূর্ণ সফলতা পাপী বিশ্বাসীগণের ভাগ্যে জুটবে না! তবে তারা বিশ্বাসী বলে বিভিন্ন উপায়ে পাপম্থলনের পর শেষ পর্যন্ত অবশ্যই জান্নাত লাভ করবেন। আল্লাহপাক ঘোষণা করেন__ 'বিন্দুবৎ পুণ্যও নজরে পড়বে পুণ্যবানদের, আর পাপীদের দৃষ্টিতেও পড়বে তাদের বিন্দু সমতুল পাপ।' কিন্তু ইমান বা বিশ্বাসই হচ্ছে সর্বসাফল্যের মূল। তাই তাদের পরিত্রাণ সুনিশ্চিত । হজরত ইবনে আব্বাস বলেছেন, আল্লাহর এককত্বেরে সাক্ষ্যপ্রদানকারী সৌভাগ্যশালী হবে এবং প্রবেশ করবে জান্নাতে । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।