তোমরা কী করেছো? নবী-রসুলগণ বলবেন, আমরা আপনাপন উম্মতকে তোমার বাণী পৌছে দিয়েছি। আল্লাহ্ সকল উম্মতকে ডেকে যখন একথার স্বীকৃতি চাইবেন, তখন কিছু সংখ্যক লোক একথা স্বীকার করবে এবং কেউ কেউ বলে উঠবে, না, আমাদের নিকট কোনো কিছু পৌছানো হয়নি । নবী-রসুলগণ বলবেন, আমাদের পক্ষে সত্য সাক্ষ্যদাতারা এখানে উপস্থিত । আল্লাহ্ বলবেন, কে? তারা বলবেন, উম্মতে মোহাম্মদী ৷ তখন উম্মতে মোহাম্মদীকে ডেকে বলা হবে, সাক্ষ্য পেশ করো। তারা বলবেন, আমরা এই মর্মে সাক্ষ্য প্রদান করছি যে, নবী- রসুলগণের কথা সত্য । একথা শুনে অন্যান্য উম্মতের অবাধ্যরা বলবে, এরা তো৷ পৃথিবীতে এসেছে অনেক পরে। আমাদের যুগের কথা এরা কীভাবে জানলো? উম্মতে মোহাম্মদী বলবে, হে আমাদের প্রভুপালনকর্তা! তুমি আমাদের প্রতি প্রেরণ করেছিলে একজন মহা সম্মানিত রসুল। তার উপরে অবতীর্ণ করেছিলে কোরআন । ওই মহাগ্রন্থে আমরা পাঠ করেছি, নবী-রসুলগণ তাদের আপনাপন সম্প্রদায়ের নিকট আপনার বার্তা যথাযথরূপে পৌছে দিয়েছেন। -_আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা এটাই । অন্য আয়াতেও এরকম বলা হয়েছে । যেমন__ “ওয়া কাজালিকা জায়ালনাকৃম উম্মাতাও ওয়াসাত্াল্ লিতাকুনূ শুহাদাআ আ.'লান্নাসি ওয়া ইয়াকুনার রসুলু আ'লাইকৃম শাহীদা ।' এই আয়াতের ব্যাখ্যায় হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী প্রমুখ যে হাদিস বর্ণনা করেছেন, আমি তা উল্লেখ করেছি সুরা বাকারার তাফসীরে । যথাস্থানে তা দেখে নেয়া যেতে পারে। এরপর বলা হয়েছে__ “সুতরাং তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন করো ।' একথার অর্থ-_ সুতরাং তোমরা নামাজ প্রতিষ্ঠা ও জাকাত প্রদানের মাধ্যমে সম্পন্ন করো দৈহিক ও আর্থিক ইবাদত, আর আল্লাহ্ ছাড়া অন্য কারো নিকট সাহায্যপ্রার্থী হয়ো না। হাসান বলেছেন, এখানে “আল্লাহকে অবলম্বন করো" অর্থ আল্লাহ্র মনোনীত ধর্মকে দৃঢ়ভাবে ধারণ করো । এক বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, একথার অর্থ-_ আল্লাহ্র কাছে প্রার্থনা করো, তিনি যেনো সকল প্রকার অপ্রিয় বিষয় হতে তোমাদেরকে নিরাপদ রাখেন। কেউ কেউ কথাটির অর্থ করেছেন এভাবে__ স্থীয় প্রভুপালনকর্তা সকাশে এই মর্মে প্রার্থনা করো, যেনো তিনি তোমাদেরকে সত্য ধর্মের উপরে দৃঢ়পদ রাখেন। কেউ কেউ বলেছেন, “আল্লাহকে অবলম্বন করো' অর্থ_ কোরআন ও সুন্নাহ্কে দৃঢ়ভাবে ধারণ করো। রসুল স. উপদেশ দিয়েছেন, আমি তোমাদের জন্য দু'টো বিষয় রেখে গেলাম। যতক্ষণ তোমরা এ দু'টোকে দৃঢ়তার সঙ্গে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।