ইব্রাহিম । অর্থাৎ নবী ইব্রাহিম তার যুগেই তোমাদের নাম রেখেছেন মুসলিম । তিনি তার প্রার্থনায় বলেছিলেন, 'হে আমাদের প্রভুপালক! আমাদেরকে তোমার মুসলিমীন (সমর্পিত) বানিয়ে দাও, আর অগণিত বংশধরকে করো “মুসলমান উম্মত'। বলা বাহুল্য, আল্লাহ্ তার প্রার্থনা গ্রহণ করেছিলেন। সেকারণেই কোরআন মজীদে এই উম্মতকে বলা হয়েছে মুসলিম । কোনো কোনো আলেম আলোচ্য বাক্যের অর্থ করেছেন এভাবে___ নবী ইব্রাহিম ইতোপূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম । সেকথাই আল্লাহ্ জানিয়ে দিচ্ছেন এই কোরআনে । প্রকৃত প্রস্তাবে কথাটি পূর্ববর্তী বাক্যে উল্লেখিত “তোমাদেরকে মনোনীত করেছেন' এর ব্যাখ্যা। এভাবে কথাটির মর্মার্থ দাড়িয়েছে তোমাদেরকে কঠিন তা বিমুক্ত ধর্মাদর্শ ইসলামের প্রতি পৎপ্রদর্শন এবং তোমাদের “মুসলিম' নামকরণের কারণ এই যে, তোমরা আমা কর্তৃক মনোনীত । এরপর বলা হয়েছে__ “যাতে রসুল তোমাদের জন্য সাক্ষীন্বূপ হয় এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানবজাতির জন্য ।' একথার অর্থ__ মানবজাতির মধ্যে যুগে যুগে ইসলাম প্রচার করা হয়েছে এবং তোমাদেরকে নাম দেয়া হয়েছে মুসলিম, মহাবিচারের দিবসে একথার সাক্ষ্য দিবেন তোমাদের রসুল স্বয়ং আর তোমরাও তখন মানবজাতির জন্য সাক্ষীস্বরূপ হয়ে এ বার্তার স্বীকৃতি প্রদান করবে। হজরত জাবের ইবনে আবদুল্লাহ্ থেকে ইবনে জারীর ও ইবনে মুনজিরের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, মহাবিচারের দিবসে আমি আমার উম্মতকে নিয়ে অবস্থান গ্রহণ করবো একটি উচু পাহাড়ে । সেখান থেকে দেখা যাবে সমবেত জনতাকে । তারাও ইচ্ছা করবে আমাদের মতো পর্বতারোহণের ৷ নবীগণের মধ্যে তখন এমন কেউই থাকবেন না, যাদেরকে তাদের উম্মত মিথ্যা প্রতিপন্ন না করবে । কেবল আমরা হবো তাদের সত্যতার সাক্ষী । বলবো, তারা আল্লাহ্র বাণী যথাযথরূপে তাদের নিজ নিজ সম্প্রদায়ের লোকের নিকট পৌছে দিয়েছিলেন। ইবনে মোবারক তার “আজ্জুহুদ' পুস্তকে লিখেছেন, ইবনে সা'দ তার ভ্রাতুষ্পুত্রের বরাত দিয়ে আমাকে বলেছেন, স্বসূত্রে আবু হিলা বর্ণনা করেছেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম আহ্বান করা হবে হজরত ইস্রাফিলকে । আল্লাহ্ বলবেন, তুমি কি আমার বাণী পৌছে দিয়েছিলে? তিনি বলবেন, হ্যা । আমি তা যথাযথরূপে পৌছিয়েছি জিবরাইলের নিকট। এরপর হজরত জিবরাইলকে ডেকে জিজ্ঞেস করবেন, তুমি? তিনিও বলবেন, আমিও আপনার বাণী যথাস্থানে পৌছে দিয়েছি। এরপর নবী রসুলগণকে ডেকে প্রশ্ন করবেন, জিবরাইল কি তোমাদের কাছে আমার বার্তা ঠিকঠাক পৌছিয়েছিলো? তারা বলবেন, হ্যা। আল্লাহ বলবেন, ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।