হজরত জাবের থেকে মুসলিম কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, মানুষ ভালো ও মন্দ উভয় বিষয়ে কুরায়েশদের অনুসারী । কোনো কোনো আলেম বলেছেন, আলেচ্য নির্দেশনায় সম্বোধন করা হয়েছে সমগ্র আরববাসীকে। কেননা আরববাসীরা সকলেই হজরত ইবাহিমের বংশোদ্ভুত । ব্যাখ্যাটি যুক্তিসঙ্গত নয়। কারণ বিখ্যাত সাহাবী হজরত সালমান ফারসী, হজরত বেলাল, হজরত সুহাইব প্রমুখ ছিলেন অনারব। তাছাড়া পৃথিবীর সুবিশাল জনগোষ্ঠীর অনেকেই সরাসরি হজরত ইব্রাহিমের বংশোদ্ভুত নয়। তাই অনেকে বলেছেন, এখানে সম্কোধন করা হয়েছে সমগ্র মানবজাতিকে । সেকারণেই বলতে হয়, হজরত ইব্রাহিম হচ্ছেন মুসলিম জনগোষ্ঠীর পিতা । আর তিনি ছিলেন রসুল স. এর পিতৃপুরুষ ৷ আবার রসুল স. এই উম্মতের পিতা সদৃশ । ইসলাম গ্রহণের মাধ্যমে যে পবিত্র ও অক্ষয় জীবন লাভ হয়, তিনি স. সেই জীবনের জন্মদাতা । আর তার পবিত্র সহধর্মিণীগণ হচ্ছে সকল মুসলমানের মা। তাই এরশাদ হয়েছে-_ ওয়া আহ্ওয়াজুনু উম্মাহাতুকুম' । রসুল স. বলেছেন, আমি তোমাদের জনয়িতা সদৃশ । আমি তোমাদেরকে শিক্ষা দিচিছি__ তোমরা শৌচাগারে গিয়ে কখনো কেবলার দিকে মুখ করে অথবা পিঠ দিয়ে বোসো না। ডান হাত দিয়ে শৌচকর্মও কোরো না। আহমদ, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা ও ইবনে হাব্বান হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে । ইব্রাহিমের ধর্মমতানুসারী । তাই তাদের মনোভাব খণ্ডনার্থে আল্লাহপাক এখানে বলেছেন 'এই দ্বীন তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনের অনুরূপ' । অর্থাৎ হে মক্কাবাসী__ এখন তোমাদের সম্মখে আমার প্রিয় রসুল মোহাম্মদ যে ধর্মমত নিয়ে উপস্থিত হয়েছেন, সেই ধর্মই কেবল তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের ধর্মের অনুরূপ । এর বিপরীত ধর্মমতাবলম্বীরা হজরত ইব্রাহিমের ধর্মমতানুসারী নয়। সুতরাং তোমরা সকলে সমর্পিতপ্রাণ হও আমার এই শেষ রসুলের ধর্মাদর্শে। অপর এক আয়াতেও এরকম বলা হয়েছে। যেমন__ “ইব্রাহিমের সবচেয়ে নিকটতম ওই ব্যক্তি, সে তার অনুসারী, এই নবী ও তার উপরে বিশ্বাস স্থাপনকারীগণ' । এরপর বলা হয়েছে___ “আল্লাহ্ পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও করেছেন।' এখানে “হুয়া সাম্মাকুমুল মুসলিমীন' অর্থ তিনি তোমাদের নামকরণ করেছেন “মুসলিম ৷ (বঙ্গানুবাদে “তিনি' এর অর্থ করা হয়েছে *আল্লাহ্')। ইবনে জায়েদ বলেছেন, এখানকার হুয়া" (তিনি) অর্থ হজরত ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।