ক্ষতিপূরণ কার্যকর করিয়ে। অর্থাৎ আল্লাহ্ ইসলামে এরকম অনড় কঠোরতা রাখেননি, যাতে করে পাপমোচনের কোনো উপায়ই থাকে না। পূর্ববর্তী উম্মতের বেলায় অবশ্য বিষয়টি ছিলো অত্যন্ত কঠিন। কোনো কোনো পাপের শাস্তি তাদের পেতেই হতো । সেগুলোর বেলায় তওবার কোনো সুযোগই তাদের ছিলো না। কথাটির অর্থ_ আল্লাহ ফরজ দায়িতৃসমূহ পালনের ক্ষেত্রে সময় নির্ধারণ করে ইত্যাদি। মুকাতিল বলেছেন, 'কঠোরতা রাখেননি' অর্থ___ কষ্টকর অবস্থায় আমল সহজ করে দিয়েছেন। যেমন__ সফরের সময়ের কসর নামাজ, ওজুর স্থলাভিযিক্তরূপে তায়াম্মুম, অপারগতার ক্ষেত্রে উপবিষ্ট অথবা শায়িত অবস্থায় নামাজ পাঠের অনুমতি, জীবন সংকটাপন্ন হলে পরিমিত হারাম আহার্য ভক্ষণের অনুমতি ইত্যাদি। কালাবীও কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে । রসুল স.ও নির্দেশ করেছেন, আমি যখন তোমাদেরকে কোনো হুকুম করি, তখন তা সাধ্যমতো পালন কোরো। হজরত ইবনে আব্বাস বলেছেন, কথাটির অর্থ__ বনী ইসরাইলের উপরে যে সকল কঠোর বিধান আরোপ করা হয়েছিলো, তোমাদের উপরে সেরকম কঠোরতা নেই। আমি বলি, 'ধর্মের ব্যাপারে কঠোরতা রাখেননি" কথাটির অর্থ এরকমও হতে বরং হুকুম সমূহকে করেছেন প্রিয় কস্ত অপেক্ষা অধিক প্রিয়। রসুল স. বলেছেন, নামাজ আমার চোখের শান্তি । আহমদ, নাসাঈ, হাকেম ও বায়হাকী হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস থেকে। এরপর বলা হয়েছে___ 'এই দ্বীন তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনের অনুরূপ" । একথার অর্থ _ হে কুরায়েশ সম্প্রদায়! আমার রসুল মোহাম্মদ তোমাদের নিকটে যে ধর্মাদর্শ নিয়ে এসেছেন সেই ধর্ম তোমাদের পিতৃপুরুষ নবী ইব্রাহিমের ধর্ষমতের অনুরূপ। সুতরাং এই ধর্মের অনুসারী হও । উল্লেখ্য, প্রত্যক্ষভাবে নির্দেশনাটি কুরায়েশদেরকে লক্ষ্য করে উপস্থাপন করা হলেও পরোক্ষভাবে এর লক্ষ্য সমগ্র মানবমণ্ডলী ৷ অর্থাৎ হজরত ইব্রাহিম যাদের পিতৃপুরুষ নন, তারাও আলোচ্য নির্দেশনার অন্তর্তুত। রসুল স. বলেন, সকল মানুষ কুরায়েশদের অনুসারী । বিশ্বাসীরা অনুসারী বিশ্বাসী কুরায়েশদের এবং অবিশ্বাসীরা অবিশ্বাসী কুরায়েশদের ৷ বোখারী ও মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হোরায়রা থেকে। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।