রসুল স. বলেছেন, আল্লাহ্ বলেন, আমি সকল প্রকার অংশীদারের অংশীবাদিতা থেকে সম্পূর্ণরূপে অমুখাপেক্ষী ৷ কেউ পুণ্যকর্ম সম্পাদনের সময় অন্য কাউকে আমার অংশীদার করলে আমি অতুষ্ট হই, তখন তার ওই কর্ম হয়ে যায় তার জন্য, যাকে সে করেছিলো আমার অংশীদার । মুসলিম জ্ঞাতব্যঃ আল্লাহ্র রসুল স. বলেছেন, তোমরা এবার ছোটো জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করলে । তার একায় প্রতীয়মান হয় যে, নফসের বিরুদ্ধে জেহাদই হচ্ছে বড় জেহাদ । আর কেবল কামেল পীরের সংসর্গ গ্রহণের পরেই মুরিদ এ জেহাদের ময়দানে অবতীর্ণ হতে পারে। যুদ্ধ শেষে রসুল স. এর সংসর্গে সাহাবীগণও ওই বড় যুদ্ধের বরকত লাভ করতেন। তখন তাদের অন্তর্জগতে বিশেষভাবে বর্ষিত হতো রেসালতের নূরের ঝলক। তার ফলে অধিকতর পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে যেতো তাদের হৃদয় ও প্রবৃত্তি। সাহাবীগণ ছিলেন সতত সত্যানুসারী। তাই তারা তখন বলেছিলেন, হ্যা, আমরা সত্যিই এবার প্রত্যাবর্তন করেছি বৃহৎ জেহাদের ময়দানে । উল্লেখ্য, যুদ্ধক্ষেত্রে তারা রসুল স. এর সঙ্গে থাকলেও তখন তাদেরকে পূর্ণ অথবা আংশিকরূপে লক্ষ্য রাখতে হতো শক্রর প্রতি ৷ মদীনায় প্রত্যাবর্তনের পরেই কেবল তারা রসুল স. এর প্রতি হতে পারতেন পূর্ণ মনোযোগী । নিঝিষ্টচিন্তে গ্রহণ করতে পারতেন প্রকাশ্য ও গোপন জ্ঞানসন্ভার ৷ এরপর বলা হয়েছে__ “তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। তিনি তোমাদের জন্য কঠিন কোনো বিধান দেননি তোমাদের দ্বীনে ।' আমি বলি, রসুল স. বলেছেন, আল্লাহ আমাকে বিশেষভাবে মনোনীত করে নিয়েছেন সমগ্র মানবমণ্ডলী থেকে । আমার সহচরবৃন্দকেও নির্বাচন করেছেন তিনিই । তাঁদের মধ্যে কেউ আবার আমার ঘনিষ্ঠ আত্মীয় ও বিশেষ সহযোগী । হজরত ওয়াসিলা ইবনে আসকা' বলেন, আমি স্বয়ং শুনেছি, রসুল স. বলেছেন, আল্লাহ্ বনী ইসমাইলের মধ্য থেকে বিশেষভাবে সম্মানিত করেছেন বনী কেনানাকে, বনী কেনানা থেকে বনী কুরায়েশকে, বনী কুরায়েশ থেকে বনী হাশেমকে এবং বনী হাশেম থেকে আমাকে । মুসলিম। তিরমিজির বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, আল্লাহ্ নবী ইবাহিমের বংশধরগণের মধ্য থেকে নির্বাচন করেছেন বনী ইসমাইলকে এবং বনী ইসমাইল থেকে বনী কেনানাকে । আর ধর্মের বিষয়ে আল্লাহ্ তোমাদের উপরে কঠোরতা আরোপ করেননি । কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা বলেছেন, কোনো বিশ্বাসী পাপ করে বসলে আল্লাহ্ তার জন্য প্রস্তুত করে দেন শাস্তি থেকে অব্যাহতির পথ___ তওবার মাধ্যমে, জাগতিক বিপদাপদ আরোপ করে, অধিকার পরিপূরণ দ্বারা, অথবা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।