যারা কিয়ামতের পূর্বে ভূকম্পন হবে বলেন, তারা উপরে বর্ণিত হাদিস সম্পর্কে বলেন, হাদিসের বিবরণের মাধ্যমে একথা প্রমাণিত হয় না যে, ভূকম্পন ও জাহান্নামীদের পৃথক করার ঘটনা একই সময়ে ঘটবে। জাহান্নামীদের পৃথকীকরণও একটি ভয়ানক ঘটনা । রসুল স. এখানে ভূকম্পনের মতো ভয়াবহ একটি ঘটনা বর্ণনা করতে যেয়ে ওই ঘটনাটির উল্লেখ করেছেন মাত্র । আমি বলি, তাদের এমতো বক্তব্য অসমর্থনীয়। কারণ হজরত আবু সাঈদ খুদরী থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত বিশুদ্ধসূত্র সম্বলিত হাদিসে বর্ণনাটি এসেছে আরো স্পষ্টরূপে । যেমন-__ আল্লাহ্ তখন বলবেন, আদম! তিনি বলবেন, হে আমার প্রভূপালক! এই যে আমি । সকল কল্যাণের অধিকারী কেবল তুমি । আল্লাহ্ বলবেন, দোজখীদেরকে পৃথক করে ফেলো। আদম বলবেন, কতোজনকে? আল্লাহ্ বলবেন, প্রতি হাজারে নয়শত নিরানব্বই জনকে । এরপর রসুল স. বললেন, ওই সময় শিশুরা হয়ে যাবে বৃদ্ধ। গর্ভপাত ঘটবে গর্ভিণীদের। আর মানুষ হবে মাতাল সদৃশ, মদ্যপান ব্যতিরেকেই। কারণ আল্লাহ্র শাস্তি সুকঠিন। আমরা নিবেদন করলাম, হে আল্লাহ্র বার্তাবাহক! কে থাকবে ওই হাজারে একজনের মধ্যে? তিনি স. বললেন, দোজখীদের হাজারে একজন হবে তোমাদের মধ্য থেকে। বাকী নয় শত নিরানববই জন হবে ইয়াজুজ মাজুজ। যার আনুরূপ্যহীন হস্তে আমার জীবন, সেই মহাপবিত্র সত্তার শপথ! আমি আশা রাখি, জান্নাতীদের এক চতুর্থাংশ হবে তোমরা । আমরা সমস্বরে উচ্চকষ্ঠে উচ্চারণ করলাম “আল্লাহু আকবার'। তিনি স. বললেন, না, এক তৃতীয়াংশ ৷ আল্লাহ্র শ্রেষ্ঠত্বের নামে পুনরায় আমরা আনন্দধ্বনি উচ্চারণ করলাম । তিনি স. বললেন, অর্ধাংশ। আমরা বললাম, আল্লাহু আকবার। তিনি স. এবার বললেন, দোজবীদের তুলনায় তোমরা হবে গাভীর চামড়ার একটি কালো অথবা শাদা পশম সদৃশ, অনুল্পেখ্যপ্ায় ৷ সারকথা বর্ণিত হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে-_- শিশুর বৃদ্ধে পরিণত হওয়া, গর্ভবতীদের গর্ভপাত হওয়া, আর জাহান্নামীদের পৃথকীকরণ ঘটবে একই সময়ে । বরং তৃপ্রকম্পনের পূর্বেই কবর থেকে পুনরুথিত হবে সকল মানুষ৷ এর পরের আয়াতে (৩) বলা হয়েছে মানুষের মধ্যে কতক অজ্ঞানতাবশতঃ আল্লাহ্ সম্বন্ধে বিতপ্ডা করে'। একথার অর্থ__ কোনো কোনো বিতর্কপ্রবণ সত্যপ্রত্যাখ্যানকারী আল্লাহ্র সত্তা ও গুণাবলীর অবিভাজ্যতা ও আনুরূপ্যহীনতা সম্পর্কে তর্ক জুড়ে দেয়। উল্লেখ্য, এই আয়াত অবতীর্ণ হয়েছে নজর বিন হারেছ সম্পর্কে। সে ছিলো বিতণ্তাপরায়ণ ও বাক্যবাগীশ ৷ সে বলতো, ইত্যাদি । আবী মালেক থেকে এরকম বর্ণনা করেন ইবনে আবী হাতেম । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।