Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

জেহাদে আসগর থেকে প্রত্যাবর্তন করলে জেহাদে আকবরের দিকে । জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্‌র বার্তাবাহক! জেহাদে আকবর কী? তিনি স. বললেন, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। বায়হাকী বলেছেন, বর্ণনাটি দুর্বলতাদুষ্ট ৷ আমি বলি, এখানে 'এবং সংগ্রাম করো আল্লাহ্‌র পথে যে ভাবে সংগ্রাম করা উচিত' কথাটির অর্থ কেবল অবিশ্বাসীদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ নয়। কারণ সশস্ত্র যুদ্ধের স্পষ্ট উল্লেখ এখানে নেই। বরং আলোচ্য বাক্য হচ্ছে পূর্ববর্তী আয়াতের বক্তব্যের ধারাবাহিকতা যার শুরুতে বলা হয়েছে বিশেষভাবে নামাজের কথা, তারপর দোয়া ইবাদতের নির্দেশ, নামাজও যার অন্তর্তৃক্ত। এরপর বলা হয়েছে “সৎকর্ম করো'। এর মধ্যে রয়েছে আল্লাহ্‌র হক, বান্দার হক, নামাজ-রোজা, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ, উত্তম চরিত্র গঠন ইত্যাদি । সকল সুন্নত ও মোস্তাহাব আমলও এর অন্তর্তুক্ত। সবশেষে এসেছে জেহাদের নির্দেশ। সুতরাং এখানে জেহাদকে কেবল কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ মনে করার কোনো কারণ নেই। বরং এই জেহাদের অর্থ হবে__ বিশুদ্ধতা অর্জন করো বিশ্বাসে, কথায় ও কর্মে। আর প্রবৃত্তির বিরুদ্ধাচরণের মাধ্যমেই কেবল এমতো বিশুদ্ধতা অর্জন সম্ভব । প্রবৃত্তির বিলোপন ছাড়া বিশুদ্ধতা অর্জন সম্ভবই নয়। আর প্রবৃত্তির বিরুদ্ধে এই যুদ্ধে প্রয়োজন নবুয়তের দীপালোক। ওই আলোকাভিসারকেই বলা হয় জজবা ও সুলুক। প্রাচীন কোরআন ব্যাখ্যাতাগণ এটাকেই বলেছেন এখলাস বা বিশুদ্ধায়ন। সুফী সাধকগণ এভাবে যখন তাদের প্রবৃত্তি বিলোপনে সমর্থ হন, তখন তারা হন বিশুদ্ধাচারী বা মুখলিস। এই শুদ্ধচিত্ত ব্যক্তিবর্গ কারো নিন্দামন্দের পরওয়া করেন না। সুনাম ও প্রসিদ্ধির আকাংখা ছাড়াই তারা সম্পাদন করেন আল্লাহ্‌র ইবাদত। সকল অবস্থায় তারা হন আনুগত্যশোভিত ও অবাধ্যাচরণমুক্ত। প্রকৃত প্রস্তাবে এটারই নাম জেহাদে আকবর । অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে এই মহান জেহাদের একটি প্রকাশ্য প্রকাশ। জ্ঞাতব্য, কেবল আল্লাহ্‌র পরিতোষ কামনায় যদি জেহাদ সম্পন্ন না হয়, তবে সমস্ত প্রচেষ্টাই পরিণত হবে নিক্ষলতায়। রসুল স. অবহিত করেছেন, কর্মফল নিয়তনির্ভর ৷ অর্জন হয় নিয়তানুযায়ী ৷ সুতরাং যে ব্যক্তি আল্লাহ্‌ ও তার রসুলের জন্য দেশত্যাগ করবে তার হিজরত হবে আল্লাহ্‌ ও আল্লাহর রসুলের জন্য । আর যে কোনো রমণীর পানি গ্রহণের উদ্দেশ্যে অথবা অন্য কোনো পার্থিব প্রান্তির জন্য দেশত্যাগ করবে, তার হিজরত হবে তারই উদ্দেশ্যানুযায়ী। হজরত ওমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।