তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য । সুতরাং তোমরা সালাত কায়েম কর, জাকাত দাও এবং আল্লাহকে অবলম্বন কর; তিনিই তোমাদিগের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী তিনি! _ ম্জুহুদ'” অর্থ সামর্থ্য, শক্তিমত্তা। “জাহাদ' অর্থ কষ্ট। কোনো কোনো অভিধানবেত্তা বলেছেন, '“জাহাদ' অর্থ প্রাণপণ প্রচেষ্টা। আবার কেউ কেউ বলেছেন, “জুহুদ' ও 'জাহাদ' দু'টো শব্দের অর্থই সামর্থ্য শক্তিমত্তা, কষ্ট । আর প্রাণপণ প্রচেষ্টার ক্ষেত্রে ব্যবহৃত হয় কেবল 'জাহাদ'। আর 'জিহাদ' ও “মুজাহিদাহ্' মুফাইলাত প্রক্রিয়ায় পরিগঠিত হয়েছে 'জাহাদা' থেকে । এর অর্থ পক্ষ-প্রতিপক্ষ উভয় দিক থেকে প্রাণপণ প্রচেষ্টা ও কষ্টশ্বীকার। যুদ্ধক্ষেত্রে এরকমই পরিদৃষ্ট হয়। উভয় দিক থেকে সম্পদ ও শক্তিমত্তার সর্বোচ্চ ব্যবহার ঘটে তখন। মৌখিক ও সামরিক সকল যুদ্ধের এটাই নিয়ম । “ফীল্লাহ' অর্থ আল্লাহ্র পথে, আল্লাহ্র দ্বীনকে মর্যাদায়িত ও সমুচ্চ করার অভিপ্রায়ে। কেউ কেউ বলেছেন, “ফীল্লাহ্' অর্থ “ওয়াজহিল্লাহ'(কেবল আল্লাহ্র জন্য)। 'হাক্বা জিহাদিহী' শব্দের বাক্যবিশ্রেষণ বিপরীতার্থক। অর্থাৎ কথাটির অর্থ_ এমন জেহাদ করো, যা হবে কেবল আল্লাহ্র পরিতোষ অর্জনার্থে। এভাবে দৃঢ়তা সৃষ্টির জন্য জেহাদের সঙ্গে সম্পৃক্তি ঘটানো হয়েছে 'হাক্' শব্দটির । যেমন বলা হয় “হয়া হাক্কুন আ'লীম'। তাই কথাটির প্রকৃত অর্থ হচ্ছে__ কেবল আল্লাহ্র জন্য জেহাদ করো। হজরত ইবনে আব্বাস তাই 'হাককা জিহাদিহী' কথাটির ব্যাখ্যা করেছেন এভাকে___ নিজের সম্পূর্ণ যোগ্যতা ও ক্ষমতা ব্যয় করো আল্লাহর পথে এবং ধর্মের ব্যাপারে মন্দ ব্যক্তির রক্তচক্ষুকে ভয় পেয়ো না। মুকাতিল ও জুহাক বলেছেন, কথাটির অর্থ__ আল্লাহ্র জন্য এমন কাজ করো যেমন করা সমীচীন এবং এমনভাবে তার ইবাদত করো, যেমন করা উচিত। অধিকাংশ তাফসীরকার বলেছেন, হক্ জেহাদ হচ্ছে খালেস নিয়তে আল্লাহ্র জন্য জেহাদ। সুদ্দী বলেছেন, কথাটির অর্থ_ ইবাদত করো কেবল তার, অবাধ্যচারী হয়ো না। আবদুল্লাহ্ ইবনে মোবারক বলেছেন, কুপ্রবৃত্তি ও লোভের বিরুদ্ধে জেহাদ করার নাম জেহাদে আকবর বা হক্ জেহাদ । বাগবী লিখেছেন, এক বর্ণনায় এসেছে, তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের প্রাকালে রসুল স. বলেছিলেন, আমরা এবার ক্ষুদ্র জেহাদ থেকে বৃহৎ জেহাদের দিকে প্রত্যাবর্তন করলাম। বায়হাকী তার “আজ্জুহুদ' পুস্তকে হজরত জাবের থেকে বর্ণনা করেছেন, রসুল স. এর পবিত্র সান্নিধ্যে উপস্থিত হলেন কতিপয় যুদ্ধবিজয়ী। তিনি স. তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বললেন, তোমরা এবার ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।