নেয়ামতকে লক্ষ্য করে বলবেন, এই ব্যক্তির পুণ্যের দপ্তর থেকে তোমার সমতুল্য পুণ্যকর্ম বের করে আনো । ওই ক্ষুদ্র নেয়ামত তখন তার সকল পুণ্য বের করে আনবে । তবুও পুণ্যসমূহ তার সমতুলত্ হবে না। নেয়ামত তখন বলবে, হে আল্লাহ্! আপনার সম্মানের শপথ! আমি আমার সমতুল্য হিসেবে এ লোকের সকল পুণ্য নিয়ে নিয়েছি। এখন অবশিষ্ট রয়েছে কেবল তার পাপরাশি । এমতাবস্থায় আল্লাহ্ যদি তার ওই বান্দার প্রতি দয়া প্রদর্শন করতে চান, তবে বলবেন, হে আমার বান্দা! আমি তোমার পুণ্যগুলোকে কয়েকগুণ বৃদ্ধি করে দিলাম, দৃষ্টি ফিরিয়ে নিলাম তোমার পাপরাশি থেকে এবং তোমাকে দান করলাম আমার নেয়ামত। মাসআলাঃ আলোচ্য আয়াত পাঠের পর তেলাওয়াতের সেজদা করতে হবে কিনা, সে সম্পর্কে আলেমগণের মতপার্থক্য পরিলক্ষিত হয় । ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম সুফিয়ান সওরী এবং আরো কতিপয় আলেম বলেন, এখানে সেজদায়ে তেলাওয়াত ওয়াজিব নয়। এখানে “সেজদা অর্থ নামাজের সেজদা । কেননা সেজদার সঙ্গে সঙ্গে রুকুর কথাও বলা হয়েছে। এ ধরনের অন্যান্য আয়াত দৃষ্টে একথাই অনুমিত হয় যে, এ ধরনের 'সেজদা'র অর্থ নামাজ । যেমন__ 'ওয়াস্জুদি ওয়ারকায়ী মাআ'র রকিয়ী'ন'। এখানেও “সেজদা অর্থ নামাজ । কেননা এখানেও সেজদার সঙ্গে সঙ্গে উল্লেখিত হয়েছে “রুকু'র কথা । কিন্তু ইমাম ইবনে মোবারক, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বলেন, আলোচ্য আয়াত পাঠের পর তেলাওয়াতের সেজদা অবশ্যই করতে হবে। কারণ হজরত উকবা ইবনে আমের বর্ণনা করেছেন, আমি একবার নিবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! সুরা হজের মধ্যে কি দু'টি সেজদা রয়েছে? তিনি স. বললেন, হ্যা। যে দু'টি সেজদা করবে না, সে যেনো ওই আয়াত তেলাওয়াত না করে। আহমদ, আবু দাউদ, তিরমিজি । হাদিসটি আরো বর্ণনা করেছেন দারাকুতনী, বায়হাকী ও হাকেম । কিন্তু এর সূত্রপরম্পরা শিথিল। কারণ এর অন্তর্তুস্ত ইবনে লেহিয়া বর্ণনাকারী হিসেবে দুর্বল। তিরমিজি বলেছেন, হাদিসটির সৃত্রপ্রবাহ শক্তিশালী নয়। ইবনে জাওজী লিখেছেন, ইবনে ওহাব বলেন, ইবনে লেহিয়া অসৎ ব্যক্তি নন, কিন্তু তার স্মৃতিশক্তি দুর্বল । হাকেম লিখেছেন, তিনি তো ছিলেন ইমাম, কিন্তু শেষ বয়সে তার স্মৃতিবিপর্যয় ঘটে । আর তিনিই যেহেতু হাদিসটির একক বর্ণনাকারী, তাই হাদিসটিকে বলা হয় শিথিলসূত্রবিশিষ্ট ৷ আবু দাউদ তার “আল মারাসিল' গ্রন্থে লিখেছেন, ইবনে লেহিয়া রসুল স. এর বাণীরূপে বর্ণনা করেছেন, সুরা হজ পেয়েছে দু'টি সেজদা সংযুক্ত হওয়ার ফযীলত । কিন্তু তার এই বর্ণনাকে যথাসূত্রসম্বলিত বলা যায় না। হজরত আমর ইবনে আস বলেছেন, রসুল স. আমাকে পাঠ করিয়েছেন কোরআনের ১৫টি তেলাওয়াতের সেজদাবিশিষ্ট আয়াত । তন্ুধ্যে তিনটি সেজদা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।