হে বিশ্বাসীগণ! তোমরা রুকু কর, সিজদা কর এবং তোমাদিগের প্রতিপালকের ইবাদত কর ও সৎকর্ম কর যাহাতে তোমরা সফলকাম হইতে পার। এখানে “রুকু করো' এবং 'সেজদা করো' কথা দু'টোর সম্মিলিত অর্থ__ নামাজ পাঠ করো। রুকু ও সেজদা হচ্ছে নামাজের অপরিহরণীয় স্তম্ু। ব্বিয়াম (দপ্তায়মানতা) ও ক্রোত (কোরআন পাঠ) নামাজের অত্যাবশ্যক অঙ্গ বটে, কিন্তু এ দু'টো রুকু ও সেজদা তুল্য গুরুত্ব রাখে না। তাই দীড়াতে অক্ষম ব্যক্তির জন্য দণ্তায়মানতা পরিহরণীয়, আবার মুক ব্যক্তির জন্য ক্রোতও পরিত্যজ্য হয়। কিন্তু রুকু ও সেজদা কোনো অবস্থায় কারো জন্যই পরিহারের অনুমতি নেই। একারণেই ইমাম আবু হানিফা বলেন, যে ব্যক্তি মাথার সাহায্যে রুকু ও সেজদা করতে পারে না, সে যেনো তার নামাজকে বিলম্বিত করে । যখন সামর্থ্য ফিরে পাবে, তখন সে নামাজ পাঠ করবে । কেবল অন্তরের নিয়ত অথবা ভ্রা'র ইশারায় নামাজ হয় না। *“তোমাদের প্রতিপালকের ইবাদত করো' অর্থ ইবাদত সম্পন্ন করো আল্লাহপাক কর্তৃক নির্ধারিত নিয়মানুসারে । আর “সৎকর্ম করো' কথাটিকে হজরত ইবনে আব্বাস ব্যাখ্যা করেছেন এভাবে__ আত্মীয়-স্বজনদের সঙ্গে সদ্যবহার করো, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো এবং শুভ চরিত্রের অধিকারী হও। অবশ্য প্রকাশ্যতঃ সকল শুভকর্মই সৎকর্মের অন্তর্তৃক্ত । সুতরাং বলা যেতে পারে, এখানে “সৎকর্ম করো' বলে নির্দেশ করা হয়েছে সকল প্রকার শুভকর্ম সম্পাদন করতে। রসুল স. জানিয়েছেন, বনী ইসরাইলের জনৈক নবীকে আল্লাহপাক এই মর্মে প্রত্যাদেশ করেছিলেন যে, তোমার উম্মতের ইবাদতকারীদেরকে জানিয়ে দাও, তারা যেনো কেউ তাদের পুণ্যকর্মের উপরে নির্ভরশীল না হয়। আমি মহাবিচারের দিবসে সকলকে একত্র করবো । তখন যাকে চাইব, শাস্তি দিবো (হিসাব গ্রহণ করবো কঠোরতার সঙ্গে, যার উপকার চাইবো না, সে অবশ্যই হবে আযাবগ্রস্ত)। আর তোমার পাপী উম্মতদেরকে বলে দাও, তারা যেনো নিজেদেরকে ধ্বংসের মধ্যে ঠেলে না দেয় (এরকম যেনো না মনে করে যে, তাদের ধ্বংস অনিবার্ধ, আল্লাহর রহমত থেকে তারা যেনো নিরাশ না হয় )। আমি ইচ্ছা করলে চরম পাপীকেও ক্ষমা করে দিবো, কারোরই পরওয়া করবো না। হজরত আলী থেকে হাদিসটি বর্ণনা করেছেন আবু নাঈম । হজরত আনাস থেকে বায্যার বর্ণনা করেছেন, রসুল স. জানিয়েছেন, প্রত্যেকের জন্য উপস্থিত করা হবে তিন প্রকার হিসাবের দপ্তর-_ একটি পুণ্যের, একটি পাপের এবং একটি নেয়ামতের । এরপর আল্লাহ্ তার সবচেয়ে ক্ষুত্র ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।