Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

রয়েছে কেবল আল্লাহ্‌র । আর তিনি তার চিরমুক্ত অভিপ্রায়ানুসারে বার্তাবাহকরূপে নির্বাচন করেন কিছুসংখ্যক ফেরেশতা এবং কিছু সংখ্যক মানুষকে । এব্যাপারে ভিন্ন বক্তব্য প্রদান করবার অধিকার কারো নেই। সত্তাগত এককত্ব ও প্রভুপালকত্ব। আর এই আয়াতে প্রকাশ করেছেন তার গুণগত এককত্তের ধারণা । এভাবে নবী-রসুলগণের স্বাধীন মনোনয়নের কথা বলে খণ্ডন করেছেন অংশীবাদীদের অসার যুক্তি । অজ্ঞ ও অপবিত্র তারা । তাই বলতে সাহস পায় “আমরা মূর্তি ও ফেরেশতাদের পূজা করি এজন্য যে, ওগুলো আমাদেরকে আল্লাহ্‌র নৈকট্যতাজন করে তুলবে । আরো বলে “ফেরেশতারা আল্লাহ্র কন্যা ৷ কিন্তু প্রকৃত কথা তা নয়। আল্লাহ্‌র মনোনীত নবী-রসুলগণই হচ্ছেন তার নৈকট্য অর্জনের মাধ্যম । তাই বিশুদ্ধচিত্ততার সঙ্গে ইবাদত সম্পাদন করতে হবে কেবল তাদের অনুসরণে । এরপর বলা হয়েছে__ “আল্লাহ্‌ সর্বশ্রোতা, দ্রষ্টা'। একথার অর্থ শ্রুতির উপযোগী ও দর্শনের যোগ্য সকল কিছুই আল্লাহ্‌র জ্ঞানায়ত্ব ও ক্ষমতাভৃত। সকল কিছুর উপরে বয়েছে তার নির্ভুল নিয়ন্ত্রণ ( পরের আয়াতে (৭৬) বলা হয়েছে___ “মানুষের সম্মূধে ও পশ্চাতে যা কিছু আছে, তিনি তা জানেন'। আলোচ্য আয়াতের ব্যাখ্যা ব্পদেশে হজরত ইবনে আব্বাস বলেছেন, মানুষ ভালো ও মন্দ যতকিছু আমল পূর্বাহ্ন প্রেরণ করেছে এবং পশ্চাতে রেখে এসেছে, তার সকলকিছুই আল্লাহ্‌ জানেন। হাসান বলেছেন, কথাটির অর্থ__ মানুষ উত্তম অনুত্তম যা কিছু করেছে ও করবে, তার সকল কিছুই আল্লাহ অবহিত। কোনো কোনো তাফসীরকার বলেছেন, এখানকার “হুম' (তা) সর্বনামটির সম্পৃক্তি ঘটেছে নবী-রসুলগণের সঙ্গে । অর্থাৎ নবী-রসুলগণের জন্মপূর্ব ও জন্মপরবর্তীর সকল কিছু সম্পর্কে আল্লাহ্‌ সবিশেষ জ্ঞাত। শেষে বলা হয়েছে__ 'এবং সমস্ত কিছু আল্লাহ্‌র নিকট প্রত্যাবর্তিত হবে । একথার অর্থ__ সকলের অবশেষ প্রত্যাবর্তন আল্লাহরই নিকটে । প্রত্যাবর্তনের পর তিনিই সকলের কর্মকাণ্ডের হিসাব গ্রহণ করবেন। ভালো, মন্দ সব কিছুর । তার কর্মকাণ্ডের উপরে প্রশ্ন উ্থাপনের অধিকার ও ক্ষমতা কারোরই নেই। সূরা হাজ্জ $ আয়াত ৭৭ ০1087045105 ৯৪ ৯ ৫ চাপ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।