পরের আয়াতে (৭8) বলা হয়েছে___ “তারা আল্লাহকে যথোচিত সম্মান করে না।' একথার অর্থ সমগ্র সৃষ্টির এক, একক, অবিভাজ্য ও অংশীবিহীন একমাত্র প্রভূপালনকর্তা হিসেবে আল্লাহ্কে যেরূপ সম্মান প্রদর্শন করা সমীচীন ছিলো, অংশীবাদীরা সেরূপ সম্মান প্রদর্শন করে না। পরিচয় লাভ করতে চেষ্টা করে না তার আনুরূপ্যবিহীন সত্তা, গুণবত্তা ও কার্যকলাপের । তাইতো তারা নিরবচ্ছিন্নরূপে লালন করে চলে অপবিত্র ও অযথার্থ অংশীবাদিতার। শেষে বলা হয়েছে__ “আল্লাহ্ নিশ্চয় ক্ষমতাবান, পরাক্রমশালী" ৷ এখানে “কৃবিষ্যুন" অর্থ ক্ষমতাবান, সন্ভাব্য সৃষ্টির সৃজনায়ন যার ক্ষমতায়ত্ব। আর 'আ'যীয' অর্থ পরাক্রমশালী, অজেয়, যার তুলনায় জড়-অজড় সকল কিছুই চিরঅবদমিত । সূরা হাজ্জ £ আয়াত ৭৫, ৭৬ ০০ 2%7:5416৮০৮৩০৮%৮৫ ০৮৫] রে ৮ 291%5৫6ন45ি বগি আল্লাহ্ সর্বশ্রোতা, দ্রষ্টা। 03 মানুষের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তিনি তাহা জানেন, এবং সমস্ত কিছু আল্লাহ্র নিকট প্রত্যাবর্তিত হইবে । প্রথমে বলা হয়েছে___ “আল্লাহ্ ফেরেশতা ও মানুষের মধ্য থেকে মনোনীত করেন বাণীবাহক।' একথার অর্থ_ আল্লাহ্ তার বার্তাবাহক মনোনীত করেন ফেরেশতা, মানুষ উভয় শ্রেণী থেকে। ফেরেশতা বার্তাবাহকেরা আল্লাহ্র বার্তা পৌছে দেন মানুষ নবীগণের কাছে, কেউ আবার কবজ করেন প্রাণীকুলের রূহ, আবার কেউ পালন করেন সৃষ্টিকৃলের রিজিক বন্টনের দায়িত্ব । বাগবী লিখেছেন, বার্তাবাহক ফেরেশতাবৃন্দ হচ্ছেন হজরত জিবরাইল, হজরত আজরাইল, হজরত মিকাইল ও হজরত ইস্রাফিল। আর বার্তাবাহক মানুষ হচ্ছেন পৃথিবীতে প্রেরিত নবী-রসুলগণ। তারা আল্লাহ্ কর্তৃক প্রত্যাদেশিত বিধানাবলী প্রচার করেন মানুষের মধ্যে । রসুলগণের মধ্যে সর্বপ্রথম হচ্ছেন হজরত আদম আ. এবং সর্বশেষ হজরত মোহাম্মদ মোস্তফা স.। বাগবী আরো লিখেছেন, পৌত্তলিকেরা বলেছিলো, আমাদের মধ্যে এই সাধারণ লোকের উপরে কি কোরআন অবতীর্ণ করা হলো (অভিজাত ও বিত্তশালী নেতৃবৃন্দের উপস্থিতি সর্তেও)। তাদের একথার প্রতিবাদে আল্লাহপাক অবতীর্ণ করলেন আলোচ্য আয়াত, যার মর্মার্থ হচ্ছে___ বার্তাবাহক মনোনয়নের অধিকার ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।