Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আবার কোনো মাছি যদি তাদের সামনে থেকে কোনোকিছু নিয়ে চলে যায়, তবে তা ওই মাছিটির কাছ থেকে তারা উদ্ধারও তো করতে পারবে না। তাহলে বোঝো, কতো অথর্ব, অক্ষম, অচল ও অপাংক্তেয় তোমাদের উপাস্য । এখানে “জুবাবা' শব্দটির স্বল্প বহুবচন বোধক হচ্ছে “আজিবৃবাতুন' । আর অধিক বহুবচন বোধক “জুববান'। যেমন 'গরাবুন' এরও বহুবচন যথাক্রমে “আস্রিবাতুন' এবং 'গুরবানুন' ৷ “জুবুবুন' শব্দটি পরিগঠিত হয়েছে 'জাব্বুন' থেকে । এর অর্থ বিতাড়ন। মাছি দেখলেই সকলে তাকে তাড়া করে। তাই মাছিকে বলা হয় “জুবাব' । “ওয়ালাবিজ্বতামিউ লাহু' অর্থ_ এ উদ্দেশ্যে তারা সকলে একত্রিত হলেও । অর্থাৎ প্রতিমাগুলো সম্মিলিতভাবেও একটি মক্ষিকা সৃজনে সক্ষম নয়। উল্লেখ্য, এর আগে একক উদ্যোগের অসামর্্যের কথা তো বলা হয়েছেই। মক্কার মুশরিকেরা তাদের পৃজ্য প্রতিমাগুলোর উপরে জাফরানের প্রলেপ দিতো। আর সেগুলোর সামনে রেখে দিতো নানা প্রকার খাদ্যদ্রব্য । সেগুলোর উপরে বসতো মাছি। কোনো কোনো মাছি আবার খাদ্যকণা নিয়ে চলেও যেতো সেখান থেকে। কিন্তু মূর্তিগুলো ছিলো মাছি বিতাড়ন অথবা তাদের নিয়ে যাওয়া খাদ্যকণা উদ্ধারে সম্পূর্ণ অক্ষম। সে কথাই বলা হয়েছে আলোচ্য বাক্যে। আল্লাহপাক এভাবে তাদের উপাস্যগুলোর পূর্ণ অক্ষমতা প্রকাশ করে দিয়ে ঘটিয়েছেন মূর্তিপূজকদের চরম মূর্খতার বহিঃপ্রকাশ । এভাবে মমার্থ দাড়িয়েছে__ ১. যিনি সকল কিছুর সৃজয়িতা, সেই পবিভ্রতম ও চিরঅপ্রতিদন্দ্রী আল্লাহ্‌র সঙ্গে পৌত্তলিকেরা এমন অংশীকে মেনে নেয়, যে মক্ষিকার মতো ক্ষুদ্ধ ও তুচ্ছ সৃষ্টিকেও সৃজন করতে সমর্থ নয়। না এককভাবে, না সমষ্টিগতভাবে । ২. সেগুলো এতোই অক্ষম ও দুর্বল যে, তাদের সামনে থেকে মক্ষিকাও যদি কিছু ছিনিয়ে নিয়ে যায় তবে তা উদ্ধার করারও শক্তি সে রাখে না। বিতাড়িতও করতে পারে না মক্ষিকাকে। এরপর বলা হয়েছে___ "দুর্বল যাচ্ঞ্াকারী ও যার নিকট থেকে যাচ্ঞ্া করা হয় তা'। হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানে 'ত্বলিব' (যাচ্ঞাকারী, অন্বেষণকারী) অর্থ মক্ষিকা, যা অন্বেষণ করে প্রতিমাগুলোর সামনে রক্ষিত ভোগ বা আহার্যদ্বব্য। আর '“মাত্লুব' (অন্বেষিত) অর্থ প্রতিমাসকল, যেগুলোর কাছে মক্ষিকারা খাদ্যান্বেষণে আসে । অর্থাৎ অন্বেষণকারী তো দুর্বলই, অন্বেষিত তো আরো দুর্বল, বরং নিরেট জড় পদার্থ। কেউ কেউ কথাটিকে ব্যাখ্যা করেছেন বিপরীতভাবে। বলেছেন, এখানে 'তুলিব' অর্থ মূর্তি আর 'মাতৃলুব' অর্থ মাছি। কিন্ত ব্যাব্যাটি ঠিক নয়। কারণ মূর্তি যেহেতু নিরেট জড়পদার্থ, তাই সেগুলোর অন্বেষণেচ্ছা ও প্রচেষ্টা তো থাকতেই পারে না। জুহাক বলেছেন, এখানে 'ত্বলিব' অর্থ মূর্তিপূজারী, আর “মাতৃলুব' অর্থ মূর্তি । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।