Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

কাফার'। এভাবে এই ইঙ্গিতটি দেয়া হয়েছে যে, তাদের অস্বীকৃতিজ্ঞাপন চরম ও অনড় সত্যপ্রত্যাখ্যানপ্রবণতা ব্যতীত অন্য কিছু নয় । আর “মুনকারা' দ্বারা বুঝানো হয়েছে তাদের ওই সকল দুর্বিনীত আচরণকে, যা তারা বিশ্বাসীগণের বিরুদ্ধে প্রয়োগ করতে চায়। এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দীড়িয়েছে__ হে আমার রসুল! আপনি দেখবেন, যখন সত্যপ্রত্যাখ্যানকারীদের সম্মুখে আমার নিকট থেকে প্রেরিত কোরআনের সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হবে, তখন তাদের মুখমণ্ডলে প্রকাশিত হবে অনড় অসন্তোষের চিহ, যা তাদের প্রত্যাব্যানপ্রবণতারই এক নির্লজ্জ প্রকাশ। এরপর বলা হয়েছে__ 'কেউ তাদের নিকট আমার আয়াত আবৃত্তি করলে, তার প্রতি তারা মারমুখো হয়ে ওঠে ।' এখানে “ইয়াসত্বনা' অর্থ হয়ে ওঠে আক্রমণোদ্যত, মারমুখো । অশ্ব যখন হর্ষোৎফুল্ল হয়ে, অবাধ্যতা অথবা তেজিভাব দেখিয়ে, অথবা, কোনো মাদী অশ্বের প্রতি কামোদ্দীপ্ত হয়ে হাটু মুড়ে সামনের পা দু'টো উত্তোলন করে, তখন তার ওই অবস্থাকে বলে 'সাতৃল ফারাসু' বোবে নাসারা)। কামুস গ্রন্থে রয়েছে 'সাত্ব আ'লাইহি' এবং “সাত্ব বিহী' শব্দ দু'টো সমার্থক । “সাতৃউন' এবং “সাতৃওয়াতুন' হচ্ছে, ধাতুমূল। এভাবে আলোচ্য বাক্যের অর্থ দীড়ায়__ বিশ্বাসীগণের কেউ যদি তাদের সম্মুখে আমার বাণী আবৃত্তি করে, তবে তারা হয়ে ওঠে ক্ষিপ্ত অশ্বের মতো মারমুখো । শেষে বলা হয়েছে__ “বলো, তবে কি আমি তোমাদেরকে এর চেয়ে মন্দ কিছুর সংবাদ দিবো"? __ এটা হচ্ছে আগুন। এ বিষয়ে আল্লাহ সতর্ক করে দিয়েছেন সত্যপ্রত্যাখ্যানকারীদেরকে। এবং এটা কতো নিকৃষ্ট আবাসস্থল" । এখানে “বিশার্রিন' অর্থ মন্দ, নিকৃষ্ট । আর 'মিনজালিকৃম' অর্থ এগুলির চেয়ে। অর্থাৎ এই কোরআনের চেয়ে, অথবা তোমাদের অসন্তোষ ও উম্মার চেয়ে, অথবা বিশ্বাসীগণের প্রতি তোমাদের মারমুখো হওয়ার চেয়ে। এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দীড়িয়েছে__ হে আমার রসুল! আপনি তাদেরকে বলুন, ক্ষান্ত হও। তোমরা কি চাও, কোরআনের বাণীবৈভবের চেয়ে, যার আবৃত্তি শুনে তোমরা উল্মা প্রকাশ করো, মারমুখো হয়ে ওঠো, অতুষ্ট হও__ সে সকল কিছুর চেয়ে নিকৃষ্ট কোনোকিছুর সংবাদ আমি তোমাদেরকে দিবো? তবে শোনো, ওই নিকৃষ্ট সংবাদ হচ্ছে জাহান্নাম, যার লেলিহান আগুন থেকে আল্লাহ্‌ তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন। হায়, ওই অগ্নিআবাস কতোই না মন্দ। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।