আল্লামা বাগবী লিখেছেন, হজরত ইমরান ইবনে হুসাইন ও হজরত আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত হয়েছে, আলোচ্য আয়াতদ্বয় অবতীর্ণ হয় বনী মুস্তালিকের সঙ্গে যুদ্ধের সময়ের এক রাতে । রসুল স. যখন আয়াত দু'টো পাঠ করে শোনালেন, তখন আমরা সকলেই ক্রন্দন শুরু করলাম । এভাবে আমরা আর কখনো কাদিনি। ভোর হলো। কিন্তু কেউ তার ঘোড়ার জিন খুললো না। রান্নাবান্নার ব্যবস্থাও করলো না। সকলে যেনো শোকে পাথর । রসুল স. বললেন, তোমরা কি জানো, ওই দিবস কোন দিবস? আমরা বললাম, আল্লাহ্ ও তার রসুলই ভালো জানেন। তিনি স. বললেন, আল্লাহ্ সেদিন বাবা আদমকে লক্ষ্য করে বলবেন, তোমার বংশভুতদের মধ্যে যারা জাহান্নামী, তাদেরকে পাঠিয়ে দাও জাহান্নামে । আদম বলবেন, কতজনকে? আল্লাহ্ বলবেন, শতকরা নিরানব্বই জনকে । বাকি একজনকে পাঠিয়ে দাও জান্নাতে । একথা শুনে আমরা পুনরায় কাদতে শুরু করলাম। কিছুক্ষণ পর কান্নার আবেগ প্রশমিত করে বললাম, হে আল্লাহ্র রসুল! এরপরেও কি মুক্তির আশা করা যায়? তিনি স. বললেন, তোমরা সাধুবাদ গ্রহণ করো আমার। অবলম্বন করো সরল সঠিক মধ্যম পথ । তোমাদের সাথে আছে আরো দু'টি বিশাল সৃষ্টি। তারা ইয়াজুজ ও মাজুজ। তাদের সংখ্যা হবে মানুষের চেয়ে বেশী। আর আমি অবশ্যই আশা রাখি, জান্নাতবাসীদের একতৃতীয়াংশ হবে তোমরা । আমরা আনন্দে চিৎকার করে বলে উঠলাম “আল্লাহু আকবার' | তিনি স. পুনরায় বললেন, বরং তোমরা হবে অর্ধেকাংশ ৷ পুনরায় আমরা উচ্চারণ করলাম আল্লাহু আকবার। তিনি স. এবার বললেন, জান্নাতবাসীদের মধ্যে আমার উম্মত হবে দুই তৃতীয়াংশ । জান্নাতীদের কাতার হবে একশত কুড়িটি। তন্মধ্যে আশিটি কাতার থাকবে আমার উম্মতের । আর তখন কাফেরদের সংখ্যাধিক্যের তুলনায় ইমানদারদের সংখ্যা হবে নিতান্ত নগণ্য-__ যেনো বৃহদাকার উদ্্ীর শরীরের একটি ক্ষুদ্র তিলচিহন। অথবা এক বর্ণের অশ্বের পায়ে অন্য বর্ণের একটি ক্ষুদ্র চিহ্ত। কিংবা শাদা ও কালো কোনো গাভীর পশ্চাদাংশের একটি কৃষ্ণকায় বা শ্বেতবর্ণ পশম। তিনি স. পুনরায় বেহেশতে প্রবেশ করবে । ওমর ইবনে খাত্তাব বিস্মিত হয়ে বললো, সত্তর হাজার! তিনি স. বললেন, হ্যা । আবার তাদের প্রত্যেকের সঙ্গে প্রবেশ করবে একহাজার জন করে। উককাশা ইবনে মুহসীন দীড়িয়ে বললেন, ইয়া রসুলল্লহ্! দোয়া করুন, আমিও যেনো তাদের দলভৃত হই। রসুল স. বললেন, তুমি তাদের দলভূত। এরপর জনৈক আনসারী দীড়িয়ে বললো, হে আল্লাহ্র রসুল! আমার জন্য এমতো প্রার্থনা করুন। তিনি স. বললেন, এ ব্যাপারে উককাশা তোমার অগ্রগামী ৷ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।