রয়েছে আল্লাহ্ তা অবগত আছেন? একথার অর্থ__ হে আমার প্রিয় রসুল! আপনি তো একথা অবশ্যই জানেন যে, আকাশ, পৃথিবী ও এতদুভয়ের মধ্যে যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ্ সম্যক অবহিত । এরপর বলা হয়েছে__ 'এ সবই লিপিবদ্ধ আছে এক কিতাবে; এটা আল্লাহ্র নিকট সহজ ।' একথার অর্থ_ আকাশ পৃথিবীর অতীত-বর্তমান-ভবিষ্যতের সকল ঘটিত ও ঘটিতব্য বিষয়াবলী লিপিবদ্ধ রয়েছে লাওহে মাহফুজে সুরক্ষিত ফলকে। সুতরাং হে আমার নবী! আপনি অংশীবাদীদের কথাবার্তা, আচার ব্যবহার, চাল- চলন ও বিতর্ক-বিতপ্াকে গুরুতৃ প্রদান করবেন না। আল্লাহপাক তাদের সকল কিছুই জানেন। আর সেগুলো সংরক্ষিত রয়েছে তার অসীম ও অতুলনীয় জ্ঞানে । আর জানিত বিষয়সমূহ লাওহে মাহফুজে লিপিবদ্ধ করে রাখা তার জন্য কদাচ কঠিন নয়। সকল জ্ঞাতব্যই তার জ্ঞানায়ত্ত্। পরের আয়াতে (৭১) বলা হয়েছে__ 'এবং তারা ইবাদত করে আল্লাহ্র পরিবর্তে এমন কিছুর, যার ইবাদতের সমর্থনে তিনি কোনো দলিল অবতীর্ণ করেননি এবং যার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই ।' এখানে “সুলতান' অর্থ ইবাদতের বৈধতার প্রমাণ। “ইলমুন' অর্থ প্রত্যাদেশিত, বুদ্ধিগত, সত্য সংবাদবাহকগণের মাধ্যমে প্রাপ্ত, অথবা পঞ্চ ইন্দ্রিয়লন্ধ সুবিদিত কোনো জ্ঞান। এভাবে আলোচ্য বাক্যের অর্থ দীড়িয়েছে-__ অংশীবাদীরা আল্লাহকে ছেড়ে উপাসনা করে প্রতিমার । অথচ তাদের এমতো উপাসনার পক্ষে প্রত্যাদেশগত প্রমাণ অথবা সত্যসংবাদদাতার মাধ্যমে প্রাপ্ত, বুদ্ধিগত কিংবা সুবিদিত সৃত্রগত কোনো জ্ঞানই তাদের নেই। এরপর বলা হয়েছে__ 'বস্ততঃ সীমালংঘনকারীদের কোনো সাহায্যকারী নেই।' একথার অর্থ__ ওই সকল অংশীবাদী অবশ্যই সীমালংঘনকারী । আর সীমালংঘনকারীদের এমন সাহায্যকারী থাকে না, যা আল্লাহ্র আযাব থেকে তাদেরকে রক্ষা করতে পারে । এর পরের আয়াতে (৭২) বলা হয়েছে__ “এবং তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হলে তুমি সত্যপ্রত্যাখ্যানকারীদের মুখমগ্ডলে অসন্তোষের লক্ষণ দেখবে ।' এখানে “আয়াতুনা' অর্থ কোরআনের আয়াত । “বায়্যিনাতিন' অর্থ সুস্পষ্ট, আল্লাহ্র নিকট থেকে সমাগত বিশুদ্ধ বিশ্বাসসম্বলিত | “আল মুনকারা' অর্থ প্রত্যাখ্যানজনিত অসন্তোষ । “উজুহুণ' অর্থ মুখমণ্ডল ৷ এখানে “উজুহিহিম' বললেই যথেষ্ট হতো । তা না করে আরো অধিক স্পষ্ট করে বলা হয়েছে “উজুহিল্ লাজীনা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।