Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

বাগবী লিখেছেন, এই আয়াত অবতীর্ণ হয়েছে বুদাইল ইবনে ওরাকা, ইয়াধীদ ইবনে খানিস ও বশীর ইবনে সুফিয়ান সম্পর্কে । তারা সাহাবীগণকে বলেছিলো, যে পশুগুলোকে তোমরা নিজ হাতে হত্যা করো, সেগুলো খাও, কিন্তু আল্লাহ্‌ যেগুলোর স্বাভাবিক মৃত্যু ঘটান সেগুলো খাও না (এ কেমন কথা)। জুজায বলেছেন, প্রকাশ্যতঃ মনে হয় এখানে বিতর্ক পরিহার করতে বলা হয়েছে আরববাসীদেরকে। কিন্ত প্রকৃতপক্ষে বিতর্ক পরিহারের শুভ নির্দেশনাটি এখানে প্রযোজ্য হবে রসুল স. এর প্রতি । আরববাসীরা বলে, অমুক ব্যক্তি যেনো তোমার সঙ্গে বিতর্ক না করে। এ কথার অর্থ হকে__ তুমি তার সঙ্গে বিতর্ক কোরো না। মোটকথা বিতর্কের সঙ্গে জড়িত থাকে উভয় পক্ষ । বিতর্ক কখনো এক দিক থেকে হয় না। সুতরাং 'লা ইয়াদ্বরিবান্নাকা যায়দুন' এর অর্থ এরকম হতে পারে না ফে__ তুমি জায়েদকে মেরো না। হ্যা, যদি “লা ইউদ্বারিবান্নাকা যায়দুন' বলা হয়, তবে তার অর্থ “তুমি জায়েদকে মেরো না'। __এরকম বলা যাবে । বিবাদ-বিতর্ক সংঘটিত হয় বাদী-বিবাদী উভয়পক্ষের মাধ্যমে । এর মধ্যে একজন সরে দীড়ালে বিবাদের অস্তিত্ই আর থাকে না। এরপর বলা হয়েছে__- “তুমি তাদেরকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো, তুমি তো সরল পথেই আছো ।' একথার অর্থ_ হে আমার রসুল! আপনি ওই সকল বিভ্রাস্তদেরকে আল্লাহ্র এককত্ব, আল্লাহ্র ইবাদত ও আল্লাহ্‌র নৈকট্যভাজনতার দিকে আহ্বান করুন। নিঃসন্দেহে আপনি ওই সরল পথের পথিক, যা নিয়ে যায় আল্লাহ্‌র নৈকট্যের দিকে। পরের আয়াতে (৬৮) বলা হয়েছে__তারা যদি তোমার সঙ্গে বিতপ্ডা করে তবে বোলো, তোমরা যা করো, সে সম্বন্ধে আল্লাহ্‌ সম্যক অবহিত'। একথার অর্থ_ হে আমার বার্তাবাহক! তারা যদি বচসায় লিপ্ত হয়, তবে আপনি তাদেরকে বলুন, তোমরা যে বিষয়ে আমার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়েছো, সে সম্পর্কে যথাসময়ে আল্লাহই তোমাদেরকে এর প্রতিফল প্রদান করবেন। উল্লেখ্য, আলোচ্য আয়াতে অংশীবাদীদেরকে করা হয়েছে মৃদু ভ্সনা। আয়াতটি জেহাদের বিধান প্রবর্তনের পূর্বের । এরপরের আয়াতে (৬৯) বলা হয়েছে__ 'তোমরা যে বিষয়ে মততেদ করছো আল্লাহ্‌ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করে দিবেন ।' এ কথার অর্থ__ হে আমার প্রিয় বচনবাহক! আপনি আরো বলুন, মহাবিচারের দিবসে আল্লাহই এ বিতর্কের সমাধান করে দিবেন, এ ব্যাপারে সিদ্ধান্ত প্রদান করবেন যে, কে সত্য এবং কে সত্য নয়। এভাবে সেদিন সত্য-অসত্যের ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।