Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

যাহা উহারা পালন করে; সুতরাং উহারা যেন তোমার সহিত বিতর্ক না করে এই ব্যাপারে ৷ তুমি উহাদিগকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান কর, তুমি তো সরল পথেই আছ্ছ। 07 উহারা যদি তোমার সহিত বিতণ্তা করে তবে বলিও, “তোমরা যাহা কর সে সম্বন্ধে আল্লাহ্‌ সম্যক অবহিত ।' 0) 'তোমরা যে বিষয়ে মতভেদ করিতেছ আল্লাহ্‌ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদিগের মধ্যে বিচার-মীমাংসা করিয়া দিবেন ।" নেই। তাই বাক্যের শুরুতে এখানে সংযোজক অব্যয় “ওয়া' (এবং) ব্যবহৃত হয়নি৷ প্রথমে বলা হয়েছে___ * আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত করে দিয়েছি নিয়ম কানুন যা তারা পালন করে।' হজরত ইবনে আব্বাস কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাবে___ আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি শরিয়ত নির্ধারণ করে দিয়েছি, যা তারা মেনে চলে । এখানে “মানসাকান' অর্থ নিয়ম কানুন বা শরিয়ত ৷ কেউ কেউ শব্দটির অর্থ করেছেন___ খুশীর দিন। মুজাহিদ ও কাতাদা বলেছেন, শব্দটির অর্থ কোরবানীর স্থান, যেখানে কোরবানী করা হতো। কেউ কেউ বলেছেন, ইবাদতের স্থান। কেউ আবার বলেছেন, মেলা বা সমাবেশ। আরবী ভাষায় “মানসাকান' বলে ওই স্থানকে, যেখানে মানুষ ভালো অথবা মন্দ কাজের উদ্দেশ্যে একত্রিত হতে অভ্যস্ত হয়ে যায় । হজের স্থানে প্রতি বছর মানুষ একত্র হয় বলে ওই একক্রায়নকে বলে “মানাসিকে হজ'। কামুস প্রণেতা লিখেছেন, নুসুক অর্থ ইবাদত । “আরিনা মানাসিকানা' অর্থ আমাদেরকে ইবাদতের স্থানসমূহ দেখিয়ে দিন। “মানসাক' অর্থ জবেহ অথবা জবেহের স্থান। “নাসিকাতুন যাবিহাতুন নুসুক' অর্থ মেলার স্থান । আর “মানসাক' অর্থ উপবেশন স্থল। এরপর বলা হয়েছে__- “সুতরাং তারা যেনো তোমার সঙ্গে বিতর্ক না করে এ ব্যাপারে ।' এখানে “আলআমর' অর্থ ধর্মীয় বিধান, জবেহের নিয়ম। এভাবে আলোচ্য বাক্যের অর্থ দীড়াবে__ হে আমার রসুল! আপনার শক্রকুল মূর্খ ও বিতণ্ডাপ্রবণ ৷ যদি তারা জ্ঞানী হতো তবে অশালীনভাবে ধর্মীয় ব্যাপারে আপনার সঙ্গে বচসায় লিপ্ত হতো না, বুঝতে পারতো, আপনার প্রবর্তিত ধর্ম বিতর্কাতীত। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।