Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, মহাপ্রলয়ের দিন এ ধরাপৃষ্ঠে আকাশের পতন প্রামাণ্য নয় । তবে ফেটে টুকরা টুকরা হয়ে যাওয়া তেলের গাদের মত হওয়া বা মোচড়ানো কাগজের মতো দুমড়ে মুচড়ে যাওয়ার প্রমাণ অবশ্যই বিদ্যমান । উত্তম সমাধান হচ্ছে__ ইসতেস্নার ব্যতিক্রমক চায়না ব্যতিক্রমের উপস্থিতিকে । আবার অবিদ্যমানতাকেও নয়। সেক্ষেত্রে আয়াতের অর্থ দাড়ায়, তার আদেশ ব্যতীত আকাশ পতিত হবে না ভূমিতলে । অর্থাৎ আকাশ যতোক্ষণ স্থির থাকবে ততোক্ষণ তার পতিত হওয়ার আদেশ থাকবে অনুপস্থিত । ফলে কোন সময়েই আকাশের পতিত হওয়ার আদেশ কামনা করা যায় না। পরের আয়াতে (৬৬) বলা হয়েছে__ 'এবং তিনি তো তোমাদেরকে জীবন দান করেছেন, অতঃপর তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন।' একথার অর্থ__ হে মানুষ! প্রথমে তো তোমরা ছিলে জড় পদার্থ তুল্য অপ্রাণ। তিনিই তোমাদের শুক্র, মাংশপিণ, মানবাকার ইত্যাদি অধ্যায় শেষে তোমাদেরকে পরিগঠিত করেছেন দেহ ও আত্মা সম্বলিত পরিণত ও জীবস্ত মানুষরূপে। তারপর নির্ধারিত আয়ুষ্কাল শেষে তিনিই ঘটাবেন তোমাদের মৃত্যু এরপর পুনরুখিত করবেন পরকালে । শেষে বলা হয়েছে__ “মানুষ তো অতি মাত্রায় অকৃতজ্ঞ।' একথার অর্থ__ আল্লাহ্‌ মানুষের জীবন ও মৃত্যুকে ভরপুর করে দিয়েছেন অসংখ্য নেয়ামতে। নেয়ামতের মহাসমুদ্রে এভাবে আসত্তা নিমজ্জিত থাকা সত্তেও অধিকাংশ মানুষ কৃতজ্ঞচিত্ত নয়। উল্লেখ্য, জীবনের মতো মৃত্যুও একটি অমূল্য নেয়ামত। কারণ মৃত্যুর পরেই উন্মুক্ত হয় আখেরাতের অনস্ত সুখসম্ভার লাভের দুয়ার। আর তা হতে পারে কেবল পুনরুথানের পরেই। তাই জীবন-মৃত্যু-পুনরুথানের কথা এখানে ধারাবাহিকভাবে বলা হয়েছে। নেয়ামত লাভের এই পথপরিক্রমা সম্পর্কে অধিকাংশ মানুষ অসচেতন। তাই শেষে বলা হয়েছে “মানুষ তো অতিমাত্রায় '। কথাটির অর্থ এরকমও হতে পারে যে-_ জীবন-মৃত্যু-পুনরুথানের এই সুনির্ধারিত প্রক্রিয়াই আল্লাহতায়ালার এককতৃ, সর্বজ্ঞতা ও সর্বশক্তিমানতার প্রকৃষ্ট প্রমাণ । অথচ অবিশ্বাসীরা কেমন অবলীলায় এ সকল কিছুকে উপেক্ষা করে চলে। এটাই প্রমাণ যে, তারা অতিমাত্রায় অকৃতজ্ঞ । সূরা হাজ্জ £ আয়াত ৬৭, ৬৮, ৬৯ ০2৫2 ৫:2৪ 4৫৫ 5৮৮ 2০2 তত পতিত এ 459৮46265৩4 (55 449০৮845৩১১৪৬০৮৬৬৬ পলা ৯ গঠি? ৯১ লা টি এ ৯৮৮ ৮ পা 4, ৮৮৪৭ পা প৯৫ ৩ ০৫54৫9১442৮ ৮০4০ ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।