Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

সূরা হাজ্জ £ আয়াত ৬৫, ৬৬ ৮৮০1৮৬৮০০9৮ ৫৬1৫)45১১% 29 ভিন ৮৪০ ১২৪৮ ০১৮০7৩৩৪)। 0) তুমি কি লক্ষ্য কর না যে, আল্লাহ্‌ পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদয়কে এবং তাহার নির্দেশে সমুদ্রে বিচরণশীল জলযানসমূহকে তোমাদিগের অধীন করিয়া দিয়াছেন, এবং তিনিই আকাশকে স্থির রাখেন যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর উপর তাহার অনুমতি ব্যতীত। আল্লাহ্‌ নিশ্চয়ই মানুষের গ্রতি দয়ার, পরম দয়ালু। 7) এবং তিনি তো তোমাদিগকে জীবন দান করিয়াছেন; অতঃপর তিনিই তোমাদিগের মৃত্যু ঘটাইবেন, পুনরায় তোমাদিগকে জীবন দান করিবেন। মানুষ তো অতি মাত্রায় অকৃতজ্ঞ প্রথমোক্ত আয়াতের মর্মার্থ হচ্ছে__ হে আমার রসুল! মানুষ একথা কেনো অনুাবন করতে চেষ্টা করে না যে, পৃথিবীতে বিচরণশীল আরোহণযোগ্য পশুকুল, অন্যান্য বাহন এবং সমুদ্রগামী সকল জলযানের উপরে তাদেরকে দেয়া হয়েছে নিয়ন্ত্রণের অধিকার ও ক্ষমতা, যাতে তারা এগুলোর দ্বারা উপকৃত হয়। আর তিনিই আকাশকে রেখেছেন অচঞ্চল, যাতে তা স্থানচ্যুত হয়ে পৃথিবীতে পতিত না হয়, বা পৃথিবীকে আঘাত না করে, তার অনুমতি ব্যতীত । আল্লাহ্‌ নিশ্চয়ই মানুষের প্রতি দয়ার্র, পরম দয়ালু । মানুষের স্থলভাগের এবং জলভাগের চলমানতাকে নির্বিঘ্ব রাখা হচ্ছে তার ওই অপার দয়ার এক নিদর্শন, তার সার্বভৌমত্ ও এককত্ বুঝানোর মাধ্যম সমূহের মধ্যে এক অনন্য মাধ্যম । প্রকাশ থাকে যে, গগনমণ্ডলের জড় প্রকৃতি, এ ধরাধামের জড় প্রকৃতির অনুরূপ। পৃথিবী যেমন ধ্বংসশীল, পতনশীল, নিল্নমুখী, তেমনি আকাশও পতনশীল নিঙ্নমুবী। তবে বিধাতার অসামান্য মহিমা বলে তা পতন থেকে সুরক্ষিত। এখানে “তিনি আকাশ স্থির রাখেন' কথার ব্যাখ্যা ব্যপদেশে আল্লামা বায়যাবী বলেন__ আকাশের জড় প্রকৃতিই হচ্ছে উর্ধ্বমুখী । উর্ধ্বমুখীনতাই তার অভিলাষ । তিনি আরো বলেন, মহাপ্রলয়ের দিন নিম্নমুখী হওয়ার অনুমতি পাবে আকাশ। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।