আমি বলি, এমতাবস্থায় 'পাপমোচনকারী, ক্ষমাশীল' এর মর্মার্থ হবে__ নিষিদ্ধ মাসে বাধ্য হয়ে যুদ্ধ করতে হয়েছে বলে আল্লাহপাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। কারণ তিনি পাপ মোচনকারী, ক্ষমাশীল । পরের আয়াতে (৬১) বলা হয়েছে__ "এটা এ জন্য যে, আল্লাহ্ রাত্রিকে পরিণত করেন দিবসে এবং দিবসকে পরিণত করেন রাত্রিতে " একথার অর্থ_ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিধর। তাই তিনি রূপান্তর করতে পারেন পরস্পর বিরুদ্ধতাকে। যেমন রাতকে করেন দিন এবং দিনকে করেন রাত । ইচ্ছেমতো একদিকে যতটুকু বাড়ান, ততটুকু কমান অপর দিকে । কথাটির অর্থ এরকমও নামিয়ে আনেন রাতের অন্ধকার এবং অন্ধকারাচ্ছাদিত স্থানে সূর্যাস্তের বিস্তৃতি ঘটিয়ে নিয়ে আসেন দিবসের আলোকোজ্জ্বলতা । এরপর বলা হয়েছে__ “এবং আল্লাহ্ সর্বশ্রোতা, দ্রষ্টা'। একথার অর্থ__ প্রতিশোধ গ্রহণকারী এবং যার উপরে প্রতিশোধ কার্যকর করা হয়, তিনি উভয়ের কথা শোনেন। অথবা শোনেন বিশ্বাসীগণের প্রার্থনা এবং তা গ্রহণও করেন। আর দেখেন উভয়ের আমল । সুতরাং কারো আমলই তিনি বিনিময়বিহীন অবস্থায় ছেড়ে দিবেন না। তাদের আমল অনুসারে তাদের জন্য নির্ধারণ করবেন স্বস্তি অথবা শাস্তি। এরপরের আয়াতে (৬২) বলা হয়েছে __ “এটা এজন্যও যে, আল্লাহ্ ; তিনিই সত্য এবং তারা তার পরিবর্তে যাকে ডাকে তা তো অসত্য' ৷ এখানে “আল হাক অর্থ স্বতোৎসারিত সত্য অস্তিত্ব, যিনি এক, একক ও অংশীবিহীন। আর তিনিই অস্তিত্ব দান করেছেন সৃষ্টির সকল কিছুকে । তিনি সর্বজ্ঞও। সকল পূর্ণতা ও শুভবৈশিষ্ট্য তার সন্তাসম্পৃক্ত। কেননা তিনি সর্বশক্তিধরও । তার শ্রবণ-দর্শনও আনুরূপ্যবিহীনরূপে সমগ্র সৃষ্টিকে পরিবেষ্টনকারী। তাই তার সম্তা, গুণাবলী, কার্যাবলী-__ সকল কিছুই সত্য, মহাসত্য | “আল বাত্িল' অর্থ অসত্য, অস্তিতৃহীন। অর্থাৎ সত্তাগতভাবে যা অস্তিত্বশীল নয়, বরং যার অস্তিত্ব সম্ভাব্য, অত্যাবশ্যক নয়___ অস্তিত্ব বিদ্যমানতার ব্যাপারে যা সত্যের (আল্লাহ্র) মুখাপেক্ষী ৷ অথবা “বাত্ল' অর্থ অস্তিতৃহীনতা । অর্থাৎ আল্লাহ্ ছাড়া অন্য সকলের ও সকল কিছুর অস্তিত্ব অসত্য, ভিত্তিহীন। শেষে বলা হয়েছে__ “এবং আল্লাহ্, তিনিই তো সমুচ্চ, মহান' ৷ একথার অর্থ_ আল্লাহ্ অংশীবাদিতার ধারণা থেকে অতুলনীয়রূপে উচ্চ ও শ্রেষ্ঠ । এখানে 'আ'লী' অর্থ সমুচ্চ এবং 'কবীর' অর্থ মহান, সর্বশ্রেষ্ঠ । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।