Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

অবশ্যই তাকে সাহায্য করবেন' ৷ একথার অর্থ__ অত্যাচারিত ব্যক্তি অত্যাচারের সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করতে পারবে । পুনরায় যদি সে অত্যাচারিত হয়, তবে আল্লাহ অবশ্যই ওই অত্যাচারিতকে সাহায্য করবেন। উল্লেখ্য, অত্যাচারের বিনিময়ে সমপরিমাণ অত্যাচার অন্যায় নয়। তবুও এমতো বিনিময়কে এখানে বলা হয়েছে “আ'কাব' বা প্রতিশোধ । কার্যকারণ ভিন্ন হলেও উভয়ের মধ্যে রয়েছে আকৃতি ও প্রকৃতিগত সাদৃশ্য। এরপর বলা হয়েছে___ "আল্লাহ্‌ নিশ্চয় পাপ মোচনকারী, ক্ষমাশীল ।' একথার অর্থ _ প্রতিশোধস্পৃহাও এক ধরনের প্রবৃত্তিজাত ক্ষোভ। আর প্রবৃত্তিজাত ক্ষোভও এক ধরনের পাপ। কিন্তু অত্যাচারিতের এ ধরনের প্রবৃত্তিকে আল্লাহ্‌ পাপ বলে গণ্য করবেন না। কারণ তিনি পাপ মোচনকারী, ক্ষমাশীল । এরকমও বলা যেতে পারে যে, আল্লাহ্‌ এ ধরনের প্রতিশোধ গ্রহণেচ্ছুক মনোবৃত্তিকে ক্ষমা করে দেয়া এবং এ ব্যাপারে ধৈর্য ধারণ করাকে নিজের জন্য সমীচীন ও উত্তম বলে সাব্যস্ত করেছেন। এরকম বক্তব্য এসেছে অন্য আয়াতেও ৷ যেমন__ "যে ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে, এটা নিঃসন্দেহে সর্বোচ্চ বদান্যতা ৷ আর প্রতিশোধ গ্রহণ উত্তমতার পরিপন্থী। তবুও এরকম করলে আল্লাহ্‌ তাকে ক্ষমা করে দিবেন। কারণ তিনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল" (সুরা শুআরা)। এই আয়াতেও পরিষ্কার করে বলা হয়েছে___ আল্লাহ্‌ যখন সর্বশক্তিধর হওয়া সত্তেও ক্ষমা করেন, তখন বান্দারও উচিত, যে তার ক্ষতি করেছে তাকে ক্ষমা করে দেয়া । এটাই সর্বোত্তম । “আ'ফুউন' অর্থ পাপ মোচনকারী। আল্লাহ্‌ যে শাস্তি দিতেও সক্ষম, সেই ইঙ্গিতটিও নিহিত রয়েছে শব্দটির মধ্যে । কারণ তিনিই “আ"ফুউন' যার রয়েছে শাস্তি প্রদানের ক্ষমতা । বাগবী লিখেছেন, হাসান আলোচ্য আয়াতের অর্থ করেছেন এতাবে__ যে মুশরিকদের সঙ্গে যুদ্ধ করেছে, যেভাবে মুশরিকেরা তার সঙ্গে যুদ্ধ করে, এরপর পুনরায় যদি তার উপরে অত্যাচার করা হয়, দেশত্যাগে বাধ্য করা হয়, তবে অবশ্যই আল্লাহ্‌ তাকে সাহায্য করবেন। কোনো কোনো হাদিস বিশারদ বর্ণনা করেছেন, একবার কতিপয় অংশীবাদী বিশ্বাসীগণের একটি দলের উপরে আক্রমণ করে বসলো ২৮ শে মহররমে। মহররম মাস সম্মানিত। এ মাসে যুদ্ধ-বিগ্রহ বৈধ নয়। তাই বিশ্বাসীরা তাদেরকে বললো, ক্ষার্ত হও। এ মাসে তো যুদ্ধ-বিগ্রহ অবৈধ। কিন্ত অংশীবাদীরা একথা মানলো না। বন্ধ করলো না তাদের আক্রমণ । বিশ্বাসীরাও সুদৃঢ় থাকলো স্বস্থানে। আল্লাহ্পাকও তাদেরকে সাহায্য করলেন । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।