আলোচ্য আয়াত উপস্থাপন করেন তাদের অভিমতের প্রমাণরূপে ৷ বলেন, কিয়ামতের পরে স্তন্যদাত্রী, গর্ভবতী বলে কেউই থাকবে না। তখন তো প্রত্যেকে পুনরুথিত হবে তাদের আপন আপন কবর থেকে | সুতরাং ভূকম্পন সংঘটিত হবে কিয়ামতের পূর্বে, যা প্রত্যক্ষ করবে তৎকালীন স্তন্যদাত্রী ও গর্ভবতীরা, ওই সময়ের মানুষেরা । আমি বলি, পূর্বের আয়াতে “হে মানুষ" বলে প্রত্যক্ষভাবে সম্বোধন করা হয়েছে রসুল স. এর যৃগের মানুষদেরকে । পরবর্তীকালের সকল মানুষও এই সম্বোধনের অন্তর্তৃক্ত। সুতরাং কেবল তৃকম্পনের সময়ের মানুষ “ভয় করো তোমাদের প্রতিপালককে'__ এই সাবধানবাণীর লক্ষ্য হতে পারে না। আর ভূকম্পন দর্শনকারীরা তো সাবধান হওয়ার সুযোগও পাবে না। সুতরাং বুঝতে হবে এখানকার সাবধানবাণীটি সার্বজনীন । অর্থাৎ সকল মানুষকে এখানে সাবধান করার জন্য উপমাস্বরূপ ব্যবহৃত হয়েছে স্তন্যদাত্রী ও গর্ভবতী প্রসঙ্গ । স্তন্যদান করতে ভূলে যাওয়া , গর্ভপাত হওয়া__ এরকম ঘটনা যে ঘটবেই সে কথা বলা আলোচ্য আয়াতের উদ্দেশ্য নয় । ভীতি প্রদর্শন করাই মূল উদ্দেশ্য । হজরত ইবনে ফুৎকারের পর, যখন সকল মানুষ পুনরুথিত হবে তাদের নিজ নিজ সমাধি থেকে। উল্লেখ্য, এরকম উপমার উল্লেখ এসেছে অন্য আয়াতেও | যেমন__ “ইয়াওমা ইয়াজুআ'লুল বিলদানু শীবা" অর্থাৎ 'সেদিন বালককে করে দিবে বৃদ্ধ'। এখানে শিশুর বৃদ্ধ হওয়ার উপমা প্রয়োগ করে মহাপ্রলয়ের ভয়াবহতার স্বরূপ ফুটিয়ে তোলা হয়েছে কেবল। অর্থাৎ জানিয়ে দেয়া হয়েছে___ দুশ্চিন্তা ও ভয়ে শিশুরা বৃদ্ধ হয়ে যাওয়ার মতো ভয়াবহ অবস্থা ঘটবে সেদিন। অতএব তোমরা এই মুহূর্তে সাবধান হয়ে যাও। এমতো তাফসীর হাদিস দ্বারাও সুসমর্থিত। যেমন__ ইমাম আহমদ ও তিরমিজি কর্তৃক বর্ণিত এবং তিরমিজি কর্তৃক বিশুদ্ধ আখ্যায়িত এক হাদিসে এসেছে, হজরত ইমরান বলেছেন, আমরা একবার রসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সান্নিধ্যে উপস্থিত ছিলাম । তখন অবতীর্ণ হলো “ইয়া আইয়্যুহান নাসুত্তাকু থেকে আ'জাবাল্লাহি শাদীদ্' পর্যন্ত(আয়াত ১ ও ২)। রসুল স. বললেন, তোমরা কি জানো, সেদিন কোন দিন? আমরা নিবেদন করলাম, আল্লাহ ও তার রসুলই অধিক অবগত । তিনি স. বললেন, যখন পিতা আদমকে লক্ষ্য করে আল্লাহ্ বলবেন, “তোমার বংশধরদের মধ্য হতে জাহান্ামীদেরকে পাঠিয়ে দাও' ৷ ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।