এখানে “মিররইয়াতৃ" অর্থ সন্দেহ । আর “গ্রিনহু' (এতে) বলে বুঝানো হয়েছে রসুল স.কে, কোরআনকে, অথবা বিশ্বাসীগণকে । “আস্সায়াত' অর্থ শাস্তির সময় বা মৃত্যুর সময়। আর য়াওমিন আ'কীম' অর্থ কিয়ামত দিবস । ইকরামা ও জুহাক বলেছেন, "ইয়াওমিন আকীম' অর্থ ওই দিবস, যে দিবস শেষে রাত্রি আসে না। অর্থাৎ কিয়ামত দিবস। কেউ কেউ বলেছেন, এখানে *আস্সায়াত' অর্থ কিয়ামত এবং 'আ'কীম' অর্থ বদর দিবস, যেদিন অবিশ্বাসীদের ভাগ্যে ঘটেছিলো ঘোর অকল্যাণ । শব্দটির অভিধানগত অর্থ নিষিদ্ধ। 'রিহুন আক্ীম" অর্থ বৃষ্টিহীন বাতাস । এরকম হওয়াও সম্ভব যে, এখানে 'আস্সায়াত' এবং "ইয়াওমিন আ'কুীম' দুটোর অর্থই কিয়ামত দিবস। কেবল সেদিনের ভয়াবহতাকে প্রকট করে তুলবার জন্যই শেষে সংযোজন করা হয়েছে ইয়াওমিন আকীম' । পরের আয়াতে (৫৬) বলা হয়েছে___ “সে দিন চূড়ান্ত কর্তৃত্ব হবে আল্লাহরই, তিনিই তাদের বিচার করবেন সুতরাং যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, তারা অবস্থান করবে সুখদ কাননে'। একথার অর্থ__ সেই কিয়ামতের সময় আল্লাহ্ ছাড়া অন্য কারো কর্তৃত্ই থাকবে না। তিনি তখন সকলের বিচার করবেন। বিশ্বাসীদেরকে পুরস্কৃত করবেন এবং তিরস্কৃত করবেন অবিশ্বাসীদেরকে। এখানে “ফা উলাইকা' কথাটির “ফা' অক্ষরটি একথাই প্রমাণ করে যে, নয়। পক্ষান্তরে অবিশ্বাসীদের মন্দ আমল হবে তাদের শাস্তির কারণ। পরবর্তী আয়াতে তাই বলা হয়েছে 'লাহুম আ'জাবুন' ৷ “হুম কী আ'জাবিন' এরকম কথা সেখানে আসেনি। “'জান্নাতিন নায়ীম' অর্থ সুখদ কাননে বা জান্নাতের উদ্যানে । বলা বাহুল্য, সুখদ কাননের অধিকার লাভ হবে আল্লাহতায়ালার দয়ায়। রসুল স. একবার বললেন, সৎ আমল কাউকে পরিত্রাণ প্রদান করবে না। সাহাবীগণ বললেন, হে আল্লাহ্র রসুল! আপনাকেও কি? তিনি স. বললেন, না। আমাকেও নয়। কিন্ত আমি যে তার অপার ও অনুগ্রহের দ্বারা আসত্তাআবৃত । বোখারী, মুসলিম । বোখারী ও মুসলিমের বর্ণনায় আরো এসেছে, জননী আয়েশা বলেন, একবার রসুল স. জানালেন, সঠিক পথে চলো, আনন্দিত হও এবং মনে রেখো, কাউকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না। উপস্থিত সহচরবৃন্দ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র বচনবাহক! আপনাকেও কি নয়ঃ তিনি স. জবাব দিলেন, না। কিন্তু কথা হচ্ছে, আমার অস্তিত্ব যে আল্লাহ্র ক্ষমা ও অনুগ্রহে সম্পূর্ণ আবৃত । হজরত জাবের থেকে মুসলিমও এরকম বর্ণনা করেছেন। এরকম আরো বর্ণনা করেছেন ইমাম আহমদ হজরত আবু সাঈদ খুদরী থেকে এবং তিবরানী হজরত ইবনে আবী মুসা, শরীক ইবনে তারেক, উমামা ইবনে শরীক ও আসাদ ইবনে করজ সূত্রে । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।