পরের আয়াতে (৫৪) বলা হয়েছে__ 'এবং এ জন্যও যে, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা যেনো জানতে পারে যে, এটা তোমার প্রতিপালকের নিকট থেকে প্রেরিত সত্য, অতঃপর তারা যেনো এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর যেনো এর প্রতি অনুগত হয় ।' এখানে “লি ইয়া'লামা' (তারা যেনো জানতে পারে) কথাটির সম্পর্ক রয়েছে একটি লুপ্ত ক্রিয়ার সঙ্গে। এভাবে পূর্ববর্তী আয়াতের বক্তব্যপ্রবাহ চলে এসেছে এই আয়াতেও । এভাবে অর্থ দীড়িয়েছে__ আমি শয়তানকে যেমন প্রক্ষেপণের শক্তিদান করি তেমনি সে প্রক্ষেপণ-প্রচেষ্টাকে ব্যর্থও করে দেই, সুপ্রতিষ্ঠিত করি আমার বাণীকে ৷ আমার এমতো কর্মের উদ্দেশ্য দু'টি__ ১. শয়তানের প্রক্ষেপণকে ব্যাধিগ্রস্ত কপট ও পাষাণহৃদয় অংশীবাদীদের জন্য দুর্লজ্ঘ পরীক্ষা করে দেয়া ২. জ্ঞানবানদের হৃদয়ে সৃষ্টি করে দেয়া ইমানের দৃঢ়তা, যেনো তারা নিঃসন্দেহে বিশ্বাস করে নিতে পারে যে, এই বাণী সত্য এবং আল্লাহ্র নিকট থেকে সমাগত । এভাবে তাদের হৃদয় যেনো আমার বাণীর প্রতি হয় সতত অনুগত । এরকমও হতে পারে যে, এখানকার 'লিইয়া'লামা' এবং 'লিইয়াজ্আ'লা' শব্দ দু'টোর লাম হচ্ছে পরিণতি সূচক অব্যয় । অর্থাৎ আল্লাহ্র এমতো কর্মের উদ্দেশ্য হচ্ছে__ অবিশ্বাসীদেরকে বিপদগ্রস্ত করা এবং বিশ্বাসীদেরকে দৃঢ় ইমান দান করা। এরকম বক্তব্য এসেছে অন্য আয়াতেও । যেমন __ “মুসাকে পেলো ফেরাউনের গৃহিনী । পরিণতিতে তিনি তাদের জন্য হয়েছিলেন শত্রু ও যাতনার কারণ ।' এখানে লিইয়াকুনা (যেনো হয়) বাক্যে লাম অব্যয়টি ও পরিণতি সূচক, অর্থাৎ তাঁকে পাওয়ার পরিণতি হচ্ছে দুঃখ-যাতনা ও শক্রতা। “উতুল ই'লমা' (যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে) বলে এখানে বুঝানো হয়েছে ওই সকল লোককে, যারা আল্লাহ্র নির্দেশাবলী সম্পর্কে পরিজ্ঞাত। সুদ্দী বলেন, কথাটির মাধ্যমে চিহিত করা হয়েছে তাদেরকে, যারা শয়তানের প্রক্ষেপণকে নিশ্চিহ করে দেয়াকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। “ইন্নাহু' অর্থ-_ অবশ্যই এটা। অর্থাৎ এই বাণীকে আল্লাহ্পাকই যে সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন, সে সম্পর্কে সন্দেহের অবকাশ মাত্র নেই। এরকমও অর্থ হতে পারে যে___ শয়তানের পক্ষ থেকে প্রক্ষেপণ বা কৃমন্ত্রণাদানের নিয়মটি একটি চিরাচরিত সত্য । এ নিয়ম বলবৎ রয়েছে মানুষের সূচনালগ্ন থেকে, হজরত আদমের সময় থেকে। “ফা ইউ"মিনু বিহী' অর্থ তাদের অন্তর যেনো তার প্রতি (আল্লাহ্র বাণীর প্রতি) সুদৃঢ়রূপে অনুগত হয়! অর্থাৎ ওই সকল জ্ঞানী যেনো আল্লাহর এই পবিত্র বাণী সন্তারকে গ্রহণ করে অন্তরের সঙ্গে । বিশ্বাস করে, এই কালাম নিশ্চয় আল্লাহ্র ৷ অথবা তীরা যেনো দৃঢ়ভাবে বিশ্বাস করে আল্লাহকে । 'ফা ইউ'মিনু বিহী” কথাটির ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।