Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

শয়তানই ওই কথাগুলো বলেছিলো । রসুল স. সে কথা শোনার সাথে সাথে বলেছিলেন, আল্লাহ্র শপথ । এরকম আয়াত আল্লাহ্‌ অবতীর্ণ করেননি । কেউ কেউ বলে, শয়তান তার স. মুখ দিয়ে ওই অপবচন উচ্চারণ করিয়েছিলো। হজরত জিবরাইল একথা শুনতে পেয়ে বলেছিলেন, আমি তো এগুলো আপনাকে পাঠ করে শোনাইনি। আবার ঘটনাটি সম্পৃক্ত করা হয় কেবল তাবেয়ীগণের সঙ্গে। কোনো সাহাবীর সঙ্গে এর সরাসরি সম্পৃক্তি নেই। আর বিবরণটির অধিকাংশ সূত্র শিথিল ও অযথার্থ। এর একটি সূত্রপরম্পরাই কেবল সুপরিণত স্তরে পৌছেছে সাঈদ ইবনে যোবায়েরের মাধ্যমে হজরত ইবনে আব্বাস পর্যন্ত । কিন্ত এই সূত্র পরম্পরাটিও সন্দেহাতীত নয় এ কারণে যে, তিনি স. তখন কোথায় ছিলেন তা স্পষ্ট নয়__ কাবা গৃহের চত্বরে, কুরায়েশদের অন্য স্থানের সমাবেশে, না মিনায়। অকর্তিত সূত্র রসুল স. পর্যস্ত উপনীত হয়েছে, যার বর্ণনা করা জায়েয । কিন্তু উমাইয়া ইবনে খালেদ প্রমুখ একে অপরিণতরূপে প্রত্যয়ন করেছেন কেবল সাঈদ ইবনে যোবায়েরের সঙ্গে, হজরত ইবনে আব্বাসের সঙ্গে এর সম্পর্ক প্রত্যয়িত নয়। কেবল কালাবী আবু সালেহের বরাত দিয়ে একে হজরত ইবনে আব্বাস পর্যন্ত নিয়ে গিয়েছেন । বায্যার আরো বলেন, এই একটি সূত্র ব্যতীত অন্য কোনো সূত্রেই এটি বর্ণনাযোগ্য নয়। আর প্রকাশ থাকে যে, কালাবীর বর্ণনা উপস্থাপন করা জায়েযই নয়। কারণ তা অত্যন্ত শিথিল ও পরিত্যাজ্য । শেষে বলা হয়েছে,__ “এবং আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।' একথার অর্থ__ আল্লাহ্‌ যেহেতু সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়, সেহেতু তিনি একথা ভালোভাবেই জানেন যে, কে বিশুদ্ধচিত্ত ও হেদায়েত প্রাপ্তির যোগ্য এবং কে এরকম নয়। তাই তিনি হেদায়েতের যোগ্যকে দান করেন হেদায়েত এবং পথত্রষ্ট হওয়ার যোগ্যকে করেন পথভ্রষ্ট । তার অসীম জ্ঞান ও প্রজ্ঞাজাত এমতো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবন্ধকতা রচনার অধিকার ও সাধ্য কারোরই নেই । আলোচ্য বাক্যের অর্থ এরকমও হতে পারে যে, আল্লাহ্‌ যে প্রত্যাদেশ তার বার্তাবাহকগণের প্রতি অবতীর্ণ করেন এবং যা কিছু তিনি করতে ইচ্ছা করেন, সে সম্পর্কে তিনি অবশ্যই অবগত, কারণ তিনি সর্বজ্ঞ। আর শয়তান তার অভিপ্রায়ের বিরুদ্ধে কোনো কিছু প্রক্ষিপ্ত করলে, তা-ও তিনি বিদূরিত ও ব্যর্থ করে দেন। এভাবেই তিনি তার আদিঅন্তহীন বাণীকে করেন চির প্রতিষ্ঠিত । কারণ তার প্রজ্ঞা অসীম, অনন্ত ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।