Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

দিতে পেরেছিলো। কিন্ত্রী পরক্ষণেই আল্লাহপাক তার প্রিয়তম রসুলকে সতর্ক করে দিয়েছিলেন । এক বর্ণনায় একথাও এসেছে যে, আবইয়াদ (শাদা শয়তান) নামক এক শয়তান তখন এক কুটচাল চেলেছিলো, ক্ষণিকের জন্য হলেও সফলও হয়েছিলো । আর এটা ছিলো আল্লাহ্‌ কর্তৃক তার বান্দাদের প্রতি একটি পরীক্ষাও । এতে করে কেউ কেউ যেনো এ সন্দেহ না করেন যে, কোরআনে শয়তানের প্রক্ষেপণজাত কোনো কথা নেইতো! কিন্ত এমতো সন্দেহের অপনোদন ঘটিয়েছেন আল্লাহ নিজে পরবর্তী বাক্যে এভাবে “কিন্তু শয়তান যা প্রক্ষিপ্ত করে, আল্লাহ্‌ তা বিদূরিত করেন'। অর্থাৎ আল্লাহ্‌ শয়তানের কুমন্ত্রণাজাত এমতো সন্দেহ দূর করে দেন। প্রকাশ করে দেন যে, প্রক্ষিপ্ত কথাগুলো শয়তানের । এভাবে কোরআনের প্রকৃত বাণীকে তিনি রাখেন অমলিন, নিঃসন্দিপ্ধ ও সুপ্রতিষ্ঠিত । অতএব সম্পূর্ণ কোরআন বিশ্বাসযোগ্য । যদি না হয় তবে কিন্তু শয়তান যা প্রক্ষিপ্ত করে আল্লাহ্‌ তা বিদূরিত করেন'__ এই আয়াত আবার বিশ্বাসযোগ্য হবে কীভাবে? এমতো সন্দেহের প্রেক্ষিতে বলা যেতে পারে জ্ঞান ও প্রমাণের দাবি এই যে, আল্লাহপাক যখন কাউকে পয়গম্বর বানিয়ে প্রেরণ করেন, তখন ছ্বীনের ভিত্তি কোরআন ও অন্যান্য কিতাব প্রচারের ক্ষেত্রেও তাকে ভুল-ভ্রান্তি থেকে রক্ষা করেন। সুতরাং একথা স্বতঃ£সিদ্ধ যে, পয়গম্বরগণ মাসুম ও মাহফুজ (নিষ্পাপ ও সুরক্ষিত)! তাই বিশুদ্ধচিত্ত জ্ঞানীগণ তাদের প্রচারিত কিতাবকে সত্য বলেই জানেন। সর্বাস্তকরণে মানেন, এই কিতাব অবশ্যই আল্লাহ্র পক্ষ থেকে অবতীর্ণ মহাসত্য । সন্দিগ্ধতা থেকে তাদের হৃদয় সতত মুক্ত ও পবিত্র। নন... জ্ঞাতব্যঃ কাধী আয়াজ তার 'আশৃশিফা' গ্রন্থে লিখেছেন, আলেমগণ কোনো অকর্তিত বিশুদ্ধ বর্ণনায় এঘটনার উল্লেখ করেননি। আর কোনো অকর্তিত ও বিশুদ্ধ সূত্রেও ঘটনাটি প্রমাণিত নয়। কেবল এঁতিহাসিকগণ ও তাফসীরকারেরা তাদের গ্রন্থে সত্য ও অসত্য ভালোভাবে যাচাই না করে বিভিন্ন বিবরণ লিপিবদ্ধ করেছেন। ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে সেকারণেই। কাধী আবুবকর জালা মালেকী বলেছেন, কিছুসংখ্যক প্রবৃত্তি-প্রভাবিত বেদাতী তাফসীরকারের দিকে কোনো কোনো লোক ধাবিত হয়। তাদের সামনে বর্ণনাকারীরাও হয়ে যায় অগ্রস্তত ৷ ফলে ছিন্ন হয়ে যায় তাদের বর্ণনাসূত্র। শব্দ ব্যবহারে ঘটে বিশৃঙ্খলা । ধর্মদ্রোহীরা আবার এসকল কথাকেই জোরে-শোরে প্রচার করে । আবার তাদের মধ্যে রয়েছে বর্ণনা বৈষম্যও। যেমন__ কেউ বলেছে ঘটনাটি ঘটেছিলো নামাজের মধ্যে। কেউ বলেছে সুরা আন্নজম তেলাওয়াতের প্রাকালে ৷ কেউ কেউ আবার বলে, রসুল স. এর অন্তরে আপনা থেকেই প্রক্ষিপ্ত কথাগুলো উদিত হয়েছিলো । পুরো ব্যাপারটি ছিলো অনবধানতাজনিত। আবার কেউ বলে, রসুল স. এর উচ্চারণের অনুকরণে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।