Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

শাফায়াতা হুন্না লা তুতাজ্বা' ৷ মুশরিকেরা একথা শুনতে পেয়ে আনন্দিত হয়ে বললো, মোহাম্মদ ইতোপূর্বে এভাবে আমাদের উপাস্যগুলো সম্পর্কে উত্তম আলোচনা করেনি । তেলাওয়াত শেষ হলে রসুল স. আল্লাহ্‌র উদ্দেশ্যে সেজদা করলেন। মুশরিকেরাও সেজদা করলো তার সঙ্গে । তখন অবতীর্ণ হলো আলোচ্য আয়াত। নুহাশ এই বিবরণটিকে অকর্তিত সূত্রে সম্পৃক্ত করেছেন হজরত ইবনে আব্বাসের সঙ্গে। কিন্ত এই সূত্রপরম্পরাভূত ওয়াকেদী বর্ণনাকারীরূপে অগ্রাহ্য ৷ আবু সালেহের মাধ্যমে কালাবী সূত্রে ইবনে মারদুবিয়াও বিবরণটিকে সম্পর্কযুক্ত করেছেন হজরত ইবনে আব্বাসের সঙ্গে । কিন্তু কালাবীও অগ্রহণীয়। বিবরণটি আরো উল্লেখ করেছেন হজরত ইবনে আব্বাস থেকে আউফী সূত্রে ইবনে জারীর, মোহাম্মদ ইবনে কা'ব থেকে মোহাম্মদ ইবনে ইসহাক, ইবনে শিহাব মাগাজী গ্রন্থে, মোহাম্মদ ইবনে কা'ব ও মোহাম্মদ ইবনে কায়েসের মাধ্যমে ইবনে জারীর এবং সুদ্দীর বরাত দিয়ে ইবনে আবী হাতেম । এসকল বিবরণের উদ্দেশ্য এক এবং এগুলোর সকল সূত্রপরম্পরাই হয় শিথিল, নয়তো কর্তিত। হজরত ইবনে আব্বাস থেকে সাঈদ ইবনে যোবায়েরের মাধ্যমে বায্যার, ইবনে মারদুবিয়া ও তিবরানীর বর্ণনাটি অবশ্য অকর্তিত ও শক্তিশালী, যা লিপিবদ্ধ করা হয়েছে এই আলোচনার শুরুতে । হাফেজ ইবনে হাজার লিখেছেন, বহুসূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্ততঃ এতটুকু আন্দাজ করা যায় যে, বিবরণটি অবশ্যই তিত্তিবিবর্জিত নয়। এর মধ্যে আগেকার দু'টো অপরিণত সূত্রপরম্পরা বোখারী এবং মুসলিমের শর্তানুসারেও গ্রাহ্য । তন্মধ্যে তিবরানীর একটি সূত্র এরকমঃ ইউনুস ইবনে ইয়াজিদ__ইবনে শিহাব-__জুহুরী_ হজরত আবদুর রহমান ইবনে আবু বকর। তার অপর একটি সূত্র এসেছে ইবনে হারেছ__ইবনে হিশাম, এভাৰে। এরকম আরো একটি সূত্রে তিবরানী ঘটনাটি বর্ণনা করেছেন। যেমনঃ মুকীম ইবনে সুলায়মান__ হাম্মাদ বিন সালমান__দাউদ- -আবৃহিন্দ_আবুল আলীয়া। উল্লেখ্য, আলেমগণ বিভিন্নভাবে উদ্ভুত সন্দেহভাজনতাকে দূর করতে চেষ্টা করেছেন। বলেছেন, রসুল স. তখন শয়তান কর্তৃক প্রক্ষিপ্ত বক্তব্যটি উচ্চারণ করেননি । উপস্থিত সাহাবীগণও তাঁর মুখ থেকে এরকম শোনেননি । শয়তানই তার তেলাওয়াতের সঙ্গে প্রক্ষিপ্ত কথাগুলো সংযোজন করে মুশরিকদের কানে পৌছে দিয়েছিলো । আর তারা মনে করেছিলো কথাগুলো রসুল স. এর মুখ থেকেই উচ্চারিত হয়েছে। কাতাদা বলেছেন, ওই সময় রসুল স. ছিলেন অর্ধচেতন অবস্থায়, ওই সুযোগে শয়তান তার রসনা থেকে তার কথা গুলো তার অনিচ্ছাকৃত অবস্থায় বের করে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।