“আলকৃাশ্ শাইতৃনু' অর্থ শয়তান কুমন্ত্রণা প্রক্ষেপ করেছে। অর্থাৎ নবীগণ যখন তাদের উম্মতের হেদায়েত প্রাপ্তির উদগ্র কামনা নিয়ে আল্লাহ্র কালাম তেলাওয়াত করেন, তখন শয়তান কর্তৃক কোনো কিছু প্রক্ষিপ্ত হয়। বায়যাবী লিখেছেন, শয়তান নবীগণের কামনার অনুকূলে অতি সুক্ষ ত্রান্তি প্রক্ষেপ করে, ফলে তারা নিপতিত হন সাময়িক ত্রান্তিতে । এরপর বলা হয়েছে__ কিন্তু শয়তান যা প্রক্ষিপ্ত করে, আল্লাহ্ তা বিদূরিত করেন'। একথার অর্থ__ শয়তানের কৃমন্ত্রণাজাত প্রক্ষেপণকে আল্লাহতায়ালা অপসারণ করেন । নিশ্ষল করে দেন তার অপপ্রচেষ্টা ৷ এভাবে নির্দোষ ও নিরাপদ রাখেন তার প্রিয় নবীগণকে । শেষে বলা হয়েছে__ “অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন'। একথার অর্থ__ এভাবে নবীগণকে হেফাজতের মাধ্যমে আল্লাহ্ তার বাণীকে রাখেন নিষ্কলুষ ও সুদৃঢ়। ফলে নবীগণও মুক্ত থাকেন সাময়িক ভ্রম থেকে। নির্বিঘ্ন ও নিশ্চিত থাকে তাদের নবীত্ব ও নিম্পাপত্। একটি চরম জটিলতাঃ অন্যান্য নবীর মতো রসুল স.ও নিষ্পাপ ছিলেন । আর ধর্মীয় নির্দেশনার মূল ভিত্তি হচ্ছে কোরআন । সুতরাং তার কোরআন আবৃত্তিতে ভুল হওয়ার কথা কীভাবে মেনে নেয়া যায়? তাছাড়া এ সম্পর্কে রয়েছে আল্লাহ্পাকের সুস্পষ্ট নিরাপত্তা । যেমন___লা ইয়াতিহিল বাত্তিলু মিম্বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খলফিহী' (শয়তান তার কাছে আসতে পারে না, সামনে থেকেও নয়, পিছন থেকেও নয়)। তাই আলোচ্য আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষিত সম্পর্কে বর্ণিত বিবরণ উপেক্ষা করেছেন ভাষ্যকার বায়যাবী। তদুপরি তত্বজ্ঞগণের দৃষ্টিতে আলোচ্য আয়াত অবতরণের পরিপ্রেক্ষিত সম্পর্কিত বিবরণটি (শানে নুজুল) যথার্থ নয়। কিন্তু জালালউদ্দিন সুয্যুতি বলেন, বিবরণটি বায্যার, ইবনে মারদুবিয়া ও তিবরানী উপস্থাপন করেছেন সাঈদ ইবনে যোবায়ের সূত্রে হজরত ইবনে আব্বাস থেকে । আমি বলি, বায্যার কর্তৃক বিবরণটি এসেছে একটি অকর্তিত সৃত্রপ্রবাহের মাধ্যমে । এর অন্য কোনো সূত্রপ্রবাহ এরকম অকর্তিত নয়। আর অকর্তিত এই সূত্রপরম্পরাভূত উমাইয়া ইবনে খালেদ একজন সুপ্রসিদ্ধ ও বলিষ্ঠ বর্ণনাকারী ৷ ইবনে আবী হাতেম, ইবনে জারীর ও ইবনে মুনজির অপরিণতসূত্রে সাঈদ ইবনে যোবায়ের থেকে বর্ণনা করেন, রসুল স. তখন মক্কায়। অবতীর্ণ হলো সুরা আন্নজম । তিনি এক সমাবেশে তা আবৃত্তি করে শোনালেন। যখন পাঠ করলেন 'আফারাআইতুমুল্ লাতা ওয়াল উ“জ্জা ওয়া মানাতা ছৃছালিছাতাল উতরা', তখন শয়তান তার উচ্চারণের সঙ্গে সংযুক্ত করলো 'তিলকাল গারামীকু উ'লা ওয়া ইননা ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।