ইমাম বাগবী লিখেছেন, হজরত জিবরাইল যার নিকটে প্রত্যাদেশ নিয়ে আবির্ভৃত হন, তিনিই রসুল । আর যিনি প্রত্যাদেশ পান স্বপ্ন অথবা ইলহামের মাধ্যমে, তিনি হচ্ছেন নবী। কোনো কোনো বিদ্বজ্জন বলেন নতুন শরিয়তের প্রবর্তক যিনি, তিনিই রসুল । আর 'নবী"' শব্দটি নবী ও রসুল উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য । যিনি রসুল তিনি নবীও। কিন্ত্র সকল নবী রসুল নন। কেবলই নবী যারা, পরবর্তী এবং হজরত ঈসা পূর্ববর্তী সময়ের নবীগণ ৷ হজরত আবু জর বলেন, আমি নিবেদন করলাম, হে আল্লাহ্র রসুল! সর্বপ্রথম নবী কে? তিনি স. বললেন, আদম । আমি বললাম, তিনি কি রসুলও ছিলেন? তিনি স. বললেন, হ্যা। তিনি এমন নবী, যার সঙ্গে কথা বলা হয়েছে৷ আমি জিজ্ঞেস করলাম, রসুলের সংখ্যা কতো? তিনি স. বললেন, একটি বৃহৎ দল, যাদের সংখ্যা তিনশত দশের অধিক । হজরত আবু উমামার বর্ণনায় এসেছে, হজরত আবু জর বলেছেন, আমি রসুলুল্লাহকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র বার্তাবাহক! নবীগণের সর্বমোট সংখ্যা কতোঃ তিনি বললেন, এক লক্ষ চব্বিশ হাজারের একটি সুবৃহৎ দল, তন্মধ্যে রসুলের সংখ্যা হচ্ছে তিনশত পনেরো । হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ এবং ইবনে রাহওয়াইহ তাদের মসনদে । ইবনে হাব্বান এবং হাকেম তাদের সিহাহ এবং মুসতাদ্রাকে । আলোচ্য আয়াতের প্রথমে বলা হয়েছে__ 'আমি তোমার পূর্বে যে সকল রসুল কিংবা নবী প্রেরণ করেছি, তারা যখনই কিছু আবৃত্তি করেছে, তখনই শয়তান তাদের আবৃত্তিতে কিছু প্রক্ষিপ্ত করেছে'। একথার অর্থ_ হে আমার প্রিয় রসুল! চিন্তিত হবেন না। এরকম ঘটনা নতুন নয়। আপনার পূর্ববর্তী রসুলগণের ক্ষেত্রেও এরূপ ঘটেছিলো। তারা যখন তাদের উম্মতের পথপ্রাপ্তির অত্যগ্থ আগ্রহবশতঃ আল্লাহ্র বাণী থেকে কোনো আয়াত পাঠ করতেন, তখন শয়তান তার সঙ্গে তার নিজস্ব কথা প্রক্ষেপ করতো । কোনো কোনো তাফসীরকার বলেছেন, এখনকার “ইজা তামান্না" অর্থ যখনই আন্তরিক আকাংখা করতেন। কিন্তু কথাটির মর্মার্থ হবে এখানে “যখনই কিছু আবৃত্তি করতেন' (বঙ্গানুবাদে সেকথাই লেখা হয়েছে)। উল্লেখ্য, অধিকাংশ তাফসীরবিদ বলেন, “তামান্না' অর্থ পাঠ করা বা আবৃত্তি করা। আর “আমনিয়াতুন' অর্থও পাঠ । যেমন হজরত ওসমানের শাহাদত বরণের পর জনৈক কৰি পদ বেধেছিলেন_ তামান্না কিতাবাল্পহি আউয়ালা লাইলাতিন ওয়াআখারাহা লাকা হিমালি মাকুাদি। অর্থঃ রাত্রির প্রথমাংশে তিনি আল্লাহ্র কিতাব আবৃত্তি করেন, আর শেষাং সাক্ষাত করেন মৃত্যুর সঙ্গে । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।