Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

0 শয়তান সম্বন্ধে এই নিয়ম করিয়া দেওয়া হইয়াছে যে; যে-কেহ তাহার সহিত বন্ধৃতু করিবে সে তাহাকে পথত্রষ্ট করিবে এবং তাহাকে পরিচালিত করিবে প্রজুলিত অগ্নির শাস্তির দিকে । প্রথমে বলা হয়েছে__ “হে মানুষ! ভয় করো তোমাদের প্রতিপালককে' ৷ তারপর বলা হয়েছে__ “কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার' । এভাবে পাশাপাশি সন্নিবেশিত বাক্য দু'টোর মর্মার্থ দীড়িয়েছে__ হে উদাসীন ও অসচেতন মানুষ! সাবধান হও । স্মরণ করো মহাপ্রলয়ের পূর্বের অবশ্যন্তাবী ভূপ্রকম্পনের কথা । অতিভয়ংকর সেই নিদর্শনের কথা স্মরণ করে সতর্ক হও। আশ্রয় করো তাক্‌ওয়া বা আল্লাহভীতিকে। জীবনযাপন করো আল্লাহ্‌র বিধানানুসারে ৷ হও মুত্তাকী বা সাবধানী । মনে রেখো, তাকৃওয়া ব্যতিরেকে ওই ভয়াবহ গজব থেকে রক্ষা পাওয়ার সাধ্য কারো থাকবে না। আলকামা ও শা'বী বলেছেন, আলোচ্য আয়াতে উল্লেখিত ভূপ্রকম্পন সংঘটিত হবে কিয়ামতের পূর্বে। আর তা হবে কিয়াতেরই একটি আলামত । জালালউদ্দিন মাহাল্লী লিখেছেন, ভূপ্রকম্পন হবে পশ্চিম দিকে সূর্যোদয়ের পূর্বে! ইবনে আরাবী এবং কুরতুবী শেষোক্ত অভিমতটিকেই পছন্দ করেছেন। পরের আয়াতে (২) বলা হয়েছে__ “যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্মৃত হবে তার দুগ্ধীপোষ্য শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে'। এ কথার অর্থ_ যখন ওই ভয়ংকর ভূকম্পন শুরু হবে তখন স্তন্যদানরতা রমণী ভয়ে আতংকে ভুলে যাবে তার কোলের শিশুকে। দু্ধীদান বন্ধ করে দিবে সাথে সাথে । আর গর্ভপাত ঘটবে গর্ভবতীদের । হাসান বলেছেন, সেদিন স্তন্যদাত্রী তার দুগ্ধদানরত শিশুকে পৃথক করে দিতেও ভুলে যাবে এবং গর্ভধারিণীদের ঘটবে অসম্পূর্ণ গর্ভস্বলন। এরপর বলা হয়েছে__- “মানুষকে দেখবে মাতালসদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুতঃ আল্লাহ্‌র শাস্তি অত্যন্ত কঠিন" । এই বাক্যটির ব্যাখ্যা ব্যপদেশে হাসান বসরী বলেছেন, শরাবাসক্ত লোকেরা নেশাগ্রস্ত অবস্থায় যেমন অপ্রকৃতিস্থ ও উন্মাতাল হয়, ভয়াবহ ভূকম্পন দৃষ্টে তখনকার মানুষও হবে সেরকম কারণ আল্লাহ্র আযাব সুকঠিন। তার আযাব দর্শনে স্বাভাবিক থাকার ক্ষমতা কারো থাকবে না। বায়যাবী লিখেছেন, এখানকার “তারা' (তুমি দেখবে) শব্দটি একবচনের শব্দরূপ। এর বহুবচন হচ্ছে 'তারাওনা' । কিয়ামত প্রত্যক্ষ করবে তো সকলেই । তাই এখানে ব্যবহৃত হয়েছে বহুবচনার্থক একবচন। সেদিন একজনের দৃষ্টিতে অন্যজন হবে মাতালসদৃশ। নিজের অবস্থা কেউ দেখবে না। কিন্তু ভয়ে আতংকে নিজেকে মনে হবে সম্পূর্ণ নিঃসঙ্গ । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।