Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তেলাওয়াত সমাপ্ত করলেন । সেজদা করলেন । কুরায়েশেরাও সেজদা করলো তার সঙ্গে! সেজদা করলো না কেবল ওলীদ ইবনে মুগীরা ও সাঈদ ইবনে আস । তারা শুধু এক মুঠো কংকর কপালে ঠেকিয়ে বললো, এটাই আমাদের জন্য যথেষ্ট ৷ তারা দু'জনেই ছিলো অতি বৃদ্ধ। তাই তারা সেজদা করতে পারলো না। সমাবেশস্থল ত্যাগের প্রাক্কালে কাফের কুরায়েশরা বলাবলি করতে লাগলো, এতদিনে মোহাম্মদের মুখ থেকে আমাদের দেব-দেবীদের প্রশংসা উচ্চারিত হলো। আরে, আমরাও তো একথা মানি যে, আল্লাহই সৃষ্টিকর্তা, জীবন-মৃত্যুদাতা ও রিজিক প্রদাতা। তার সঙ্গে প্রতিমাপূজা করি তো কেবল এজন্য যে, ওগুলো আল্লাহ্র দরবারে আমাদের পক্ষে সুপারিশ করবে। এতোদিনে মোহাম্মদ আমাদের অধিকার স্বীকার করে নিলো । এখন থেকে আমরাও তার অধিকারকে স্বীকার করে নিলাম । সেদিনই সায়াহ্নে হজরত জিবরাইল অবতীর্ণ হয়ে বললেন, হে আল্লাহ্‌র রসুল! একি করলেন আপনি। কেনো সংযোজন করলেন আল্লাহর বাণীর সঙ্গে অন্যের কথা। রসুল স. ভীত ও চিন্তিত হলেন। তখন আল্লাহপাক অবতীর্ণ করলেন পরবর্তী আয়াত। সান্ত্বনা দিলেন তাকে । রসুল স. এর অনেক সাহাবী তখন হিজরতকারী হিসেবে বসবাস করছিলেন আবিসিনিয়ায়। রসুল স. এর সঙ্গে কুরায়েশদের সেজদা করার সংবাদ তাদের নিকটেও পৌছলো। তারা মনে করলেন, কুরায়েশরা সকলে ইসলাম গ্রহণ করেছে। তাই খুশী হয়ে অনেকেই ফিরে আসতে শুরু করলেন মক্কায় । বললেন, মক্কাবাসীদের প্রতি রয়েছে আমাদের ভালোবাসা । তাদের ভুল ভাঙলো শহরের সন্নিকটে এসে । পুনরায় আবিসিনিয়া যাত্রা ছিলো দুষ্কর। তাই তারা গোপনে গোপনে অথবা অন্য কারো নিরাপত্তার আশ্বাসে প্রবেশ করলেন মক্কায় । সূরা হাজ্জঃ আয়াত ৫২ 3861219-4313145589555১8 50 07) আমি তোমার পূর্বে যে সমস্ত রসূল কিংবা নবী প্রেরণ করিয়াছি তাহারা যখনই কিছু আবৃত্তি করিয়াছে তখনই শয়তান তাহাদিগের আবৃত্তিতে কিছু প্রক্িপ্ত করিয়াছে, কিন্তু শয়তান যাহা প্রক্ষিণ্ড করে আল্লাহ্‌ তাহা বিদূরিত করেন । অতঃপর আল্লাহ্‌ তাহার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়; ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।