Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

এর পরের আয়াতে (৫১) বলা হয়েছে___ “এবং যারা প্রবর হবার উদ্দেশ্যে আমার আয়াতকে ব্যর্থ করবার চেষ্টা করে, তারাই হবে জাহান্নামের অধিবাসী" । এখানে “মুয়া'জিধীন' অর্থ ব্যর্থ করবার চেষ্টা করে, উপস্থিত করে স্থবিরতা, বিশৃংখলা, বিরুদ্ধবাদিতা । কাতাদা বলেছেন, এর অর্থ __ যারা আমার আয়াতকে প্রতিহত করতে চায় একথা বলে যে, কিয়ামত বলে কিছু নেই, জান্নাত- জাহান্নামও নেই। অথবা এর অর্থ_ যারা নিজেদেরকে আমার আওতাবহির্ভূত বলে মনে করে, আরো ভাবে আমি তাদেরকে শাস্তি দিতে অক্ষম । কথাটির অর্থ এরকম হওয়াও সম্ভব যে___ যারা আমার প্রতিপক্ষ হতে চায়, ভাবে তারাই বিজয়ী হবে, অব্যাহতি পাবে আমার শাস্তি থেকে । আমি বলি, কথাটির মর্মার্থ এরকমও হতে পারে যে, যারা আমার রসুলকে অক্ষম করতে চায়, তিনি তো তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে চান, অথচ তারা স্বেচ্ছায় প্রবেশ করতে চায় জাহান্নামে । হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. বলেছেন, আমার উদাহরণ এরকম__ এক লোক অগ্নি প্রজ্বলিত করলো। ক্রমশঃ প্রসরমান ওই অগ্নির দিকে ছুটে আসতে লাগলো কীটপতঙ্গেরা। তারা উন্মাদের মতো ঝাঁপ দিতে লাগলো ওই আগুনে । লোকটি প্রাণপনে বাধা দিতে লাগলো তাদেরকে । কিন্তু সে বাধা তারা মানলো না। ক্ষাত্ত হলো না আত্মাহুতি দান থেকে । আমিও ওই লোকটির মতো তোমাদের কটিদেশ আঁকড়ে ধরে বাধা প্রদান করি, তবুও তোমাদের অগ্নি-অভ্যন্তরে প্রবেশের প্রক্রিয়া রয়েছে নিরবচ্ছিন্ন । বাগবী লিখেছেন, হজরত ইবনে আব্বাস এবং মোহাম্মদ বিন কা'ব কারাজী বলেছেন, রসুল স. এর দিক থেকে যখন তার সম্প্রদায়ের লোকেরা মুখ ফিরিয়ে নিলো এবং তাদের ওই বৈমুখ্য যখন রসুল স. এর নিকটে হয়ে পড়লো অত্যন্ত অস্বস্তিকর, তখন তিনি স. আল্লাহ্র নিকট কামনা করলেন এক সহজ পদ্ধতির, যা তাদেরকে নিকটবর্তী করবে। অর্থাৎ তিনি স. মনেপ্রাণে চাইতেন তারা পথগ্রাপ্ত হোক । এমতাবস্থায় একদিন তিনি কুরায়েশদের এক সমাবেশে উপস্থিত হলেন। সেখানে অবতীর্ণ হলো সুরা আন্নজম। তিনিও তৎক্ষণাৎ তা পাঠ করে শোনালেন । যখন উচ্চারণ করলেন "আফা রআইতুমুল্‌ লাতা ওয়ালউ“জ্জা ওয়াল মানাতা ছৃছালিছাতাল উখরা', তখন শয়তান তার সম্প্রদায়ের হেদায়েতপ্রাপ্তির অতি আগ্রহের সুযোগকে কাজে লাগালো। ফলে অনিচ্ছাকৃতভাবে তার মুখে উচ্চারিত হলো 'তিলকাল গারানীকু উ'লা ওয়া ইন্না শাফায়াতা হুন্না লাতুরতাবা'। শেষোক্ত বাক্যটি শুনে প্রীত হলো কুরায়েশেরা। রসুল স. তার ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।