Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

প্রথমে বলা হয়েছে___ “বলো, হে মানুষ! আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী ।' একথার অর্থ__ হে আমার প্রিয় রসুল! আপনি সকলকে এইমর্মে হুশিয়ার করে দিন, হে মানুষ! আমি যে তোমাদের প্রতি প্রেরিত আল্লাহ্‌র আযাব সম্পর্কে ভীতি প্রদর্শনকারী, একথা নিশ্চিত ৷ প্রশ্নঃ রসুল স. ছিলেন যুগপৎ সুসংবাদ দাতা ও ভীতি প্রদর্শনকারী ৷ তবে এখানে কেনো তিনি আদিষ্ট হলেন শুধুমাত্র ভীতি প্রদর্শক হিসাবে? করেছিলো । তাই এখানে রসুল স. এর পরিচিতি তুলে ধরা হয়েছে কেবল সতর্ককারী বা ভীতিপ্রদর্শনকারীরূপে ৷ তিনি যে সুসংবাদ দানকারী, সে কথা তাই এখানে বলা হয়নি। এরকমও বলা যেতে পারে যে___ ভীতিপ্রদর্শনের আলোচনা আসে সাধারণতঃ শুভসংবাদের আলোচনার পূর্বে শুভসংবাদের সম্পর্ক বিদ্যমান থাকে কেবল আল্লাহ্‌র অনুগতদের সঙ্গে। আর সতর্ককরণের সম্পর্ক থাকে অনুগত অননুগত সকলের সঙ্গে । হজরত আবু মুসা আশয়ারী থেকে বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. জানিয়েছেন, আল্লাহ্‌ আমাকে যে বার্তাসহ পাঠিয়েছেন, সেই প্রত্যাদেশিত বার্তা এবং আমার সম্পর্ক এরকম__ এক সতর্ককারী তার সম্প্রদায়ের লোকজনকে সম্বোধন করে বললো, হে আমার স্বজাতি! আমি দেখতে পাচ্ছি, পাহাড়ের ওপারে একদল শক্রসেনা আক্রমণোদ্যত । জলদি করো, জলদি করো (পালাও, পালাও)। কিছু লোক তার সুযোগের । এভাবে তারা পরিত্রাণ পেলো শক্রর আক্রমণ থেকে । আবার কিছু সংখ্যক লোক তার কথা বিশ্বাস করলো না। পড়ে রইলো আপনাপন বসতবাটিতে ৷ পরিণাম এই দীড়ালো যে, পরদিন প্রত্যুষে তারা ধ্বংসপ্রাপ্ত হলো শক্রর আক্রমণে । ওই সতর্ককারীর মতোই আমার অবস্থান। যে আমার কথা মানবে এবং আমি শুভবার্তা হিসেবে যা এনেছি তা মান্য করে চলবে, সে পরিত্রাণ পাবে । আর যে মানবে না, সে ভোগ করবে শাস্তি। পরের আয়াতে (৫০) বলা হয়েছে___ “সুতরাং যারা বিশ্বাস করে ও সতকর্ম করে, তাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা' ৷ একথার অর্থ__ বিশ্বাসী ও সৎকর্মশীলদের জন্য রয়েছে শুভসমাচার__ ক্ষমার ও সম্মানজনক জীবিকার রসুল স. বলেছেন, ইসলাম পূর্ববর্তী পাপসমূহকে মুছে ফেলে । হজরত আমর ইবনে আস থেকে মুসলিমও এরকম বর্ণনা করেছেন। ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।