Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

পরিমাণ হবে তোমাদের হাজার বছরের সমান ৷ আর সেই সময় হচ্ছে কিয়ামতের সময় । মুজাহিদ ও ইকরামা বলেছেন, কিয়ামতের এক দিবস হবে তোমাদের এক হাজার বছরের সমান । হজরত আবু সাঈদ খুদরীর বর্ণনায় এসেছে, রসুল স. ঘোষণা করেছেন, হে নিঃসম্বল মুহাজিরবর্গ! কিয়ামতের সময় তোমরা লাভ করবে পরিপূর্ণ নূর । বিস্তশালীদের অর্ধদিবস পূর্বেই তোমরা প্রবেশ করবে জান্নাতে । তোমাদের প্রভুপ্রতিপালকের এক দিবস তখন হবে তোমাদের সহস্র দিবসের সমান । আহমদ । তিরমিজিও এর বর্ণনাকারী । তিনি এ কথাও বলেছেন যে হাদিসটি উত্তমসূত্রসম্বলিত। হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত এক হাদিসে এসেছে, রসুল স. সুসংবাদ প্রদান করেছেন, দরিদ্র ইমানদারেরা ধনী ইমানদারের অর্ধদিবস বা পাচ শত বৎসর পূর্বে জান্নাতে প্রবেশ করবে । তিরমিজি। পরের আয়াতে (৪৮) বলা হয়েছে__ 'এবং আমি অবকাশ দিয়েছি কতো জনপদকে যখন তারা ছিলো সীমালংঘনকারী; অতঃপর তাদেরকে শাস্তি দিয়েছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট ।' একথার অর্থ__ আমি তাৎক্ষণিক শাস্তি অবতীর্ণ করিনি বলে মুশরিকেরা যেনো এ কথা মনে না করে যে, তাদেরকে অব্যাহতি প্রদান করা হবে। ইতোপূর্বেও আমি তাদের পূর্বসুরীদেরকে এরকম সাময়িক অবকাশ দিয়েছিলাম । ওই অবকাশে তারা সীমালংঘন করেই চলতো । তারপর যথাসময়ে আমি তাদেরকে ঠিকই শাস্তি দিয়েছিলাম । সে শান্তি থেকে তাদের শেষরক্ষা হয়নি । আর সকলের অবশেষে গন্তব্য তো আমার দিকেই । সূরা হাজ্জ £ আয়াত ৪৯, ৫০, ৫১ 02১6০8-%2১৩৩/০৩5৩১ ৩31০৪১৫৮০ ০৮৪১৪৯৯ / ৯৬৮ রর ৫1৩৮৮ ০১৯ 55 (0 বল, 'হে মানুষ! আমি তো তোমাদিগের জন্য এক স্পষ্ট সতর্ককারী; 0 সুতরাং যাহারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাহাদিগের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা; 0 এবং যাহারা প্রবল হইবার উদ্দেশ্যে আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারাই হইবে জাহান্নামের অধিবাসী । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।