তিনি কম্মিনকালেও প্রতিশ্রুতি ভঙ্গকারী নন । উল্লেখ্য, আলোচ্য বাক্যের মাধ্যমে একথাও প্রমাণিত হয় যে, অবিশ্বাসীরা অন্তর্দষ্টিহীন, নতুবা তারা এভাবে শাস্তি ত্বরান্বিত করার কথা বলতে পারতো না। এরপর বলা হয়েছে__ 'তোমার প্রতিপালকের এক দিন তোমাদের গণনার সহম্্র বংসরের সমান।' একথার অর্থ__ সময়ের অগ্র-পশ্চাৎ ও নিকটবর্তীতা- দূরবর্তীতা মানুষের দিক থেকে গণনাযোগ্য, আল্লাহ্র দিকে এমতো খগ্ডিত কাল চেতনার অবকাশ নেই। সেখানে রয়েছে কেবল মহাকালবোধ, যা অখণ্ড ও অবিভাজ্য। বিষয়টিকে তুলনা করলে বলতে হয়, আল্লাহ্র একদিন, মানুষের গণনায় এক বৎসরের সমতুল। সুতরাং আল্লাহ্র শাস্তির ব্যাপারে ত্রায়ন- বিলম্বায়নের প্রশ্ন উ্থাপনের অবকাশ মাত্র নেই। অবিশ্বাস ও অংশীবাদিতার জন্য শাস্তি অনিবার্য । কোরআন, হাদিস ও আলেমগণের একমত্য একথাই বলে। তাই যাদের জীবন সাঙ্গ হবে অবিশ্বাসের সঙ্গে, অথবা আল্লাহ্র অসীম জ্ঞানানুসারে যাদের মৃত্যু ঘটবে শিরিক সহকারে, তাদের শাস্তি অবধারিত! আল্লাহ্র ক্ষমা ও দয়া গুণ তাদের কোনো উপকারে আসবে না! তার ক্ষমা ও দয়া প্রযোজ্য হবে কেবল পাপী বিশ্বাসীদের ক্ষেত্রে । আর এমতো ক্ষেত্রে আল্লাহ্র অঙ্গীকার ভঙ্গের অবকাশও নেই । আতার বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস আলোচ্য বাক্যের ব্যাখ্যা ব্যপদেশে মন্তব্য করেছেন, “আল্লাহ্র একদিন তোমাদের গণনার সহস্র বৎসর তুল্য" এরকম বলার কারণ এই যে, আল্লাহ্ সর্বজ্ঞ ও সর্বশক্তিধর | যখন ইচ্ছা, তখনই তিনি শাস্তি অবতীর্ণ করতে পারেন। আর কোনো কিছু তার আওতাবহির্ভতও নয়। সকল কিছুই তার জ্ঞান ও ক্ষমতায়ত্ত। সুতরাং শাস্তি বিলম্বিত হলেও, সে শাস্তি থেকে রক্ষা পাবার সাধ্য কারো নেই। কোনো কোনো কোরআন ব্যাখ্যাতা কথাটিকে ব্যাখ্যা করেছেন এভাকে__ অন্তর্দৃষ্টি বিবর্জিত এ সকল অর্বাচীনেরা আল্লাহ্র শাস্তির দ্রুত আগমনাকাংবী । কিন্ত তারা জানেনা, আল্লাহ্র আযাবের একটি দিনকে মানুষের কাছে মনে হবে এক সহস্র দিবস। প্রকৃত কথা এই যে, দুঃখের দিবসকে মনে হয় সুদীর্ঘ এবং সুখের সময়কে মনে হয় ক্ষণিক। তাই এখানে বুঝিয়ে বলা হয়েছে যে__ কেনো তোমরা কামনা করো দ্রুত শাস্তি? তোমরা কি জানোনা, শাস্তির একদিনকে মনে হবে এক হাজার দিনের সমান? কোনো কোনো আলেম বলেন, আল্লাহতায়ালার সর্বোচ্চ সহিষ্কৃতার বহিঃপ্রকাশ ঘটেছে আলোচ্য আয়াতের মাধ্যমে । বলা হয়েছে___ "আল্লাহ্ ওয়াদা ভঙ্গ কখনোই করেন না”। কিন্ত্র তিনি শাস্তিকে বিলম্বিত করেন ওই সময় পর্যন্ত যখন একদিনের ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।