পথপ্রদর্শনের জন্য নবী করে পাঠান হজরত হানজালা ইবনে সাফওয়ানকে ৷ তিনি ছিলেন শ্রমিক। বাজারে গিয়ে লোকের বোঝা বহন করতেন । আর মানুষকে আহ্বান জানাতেন সত্য ধর্মের দিকে । কিন্তু মূর্তিপূজকেরা তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো এবং একদিন বাজারেই তাকে বধ করে ফেললো । আল্লাহ্ তার শহীদ নবীর হন্তারকদের উপরে অবতীর্ণ করলেন আযাব । ফলে বিনাশপ্রাপ্ত হলো তারা । পড়ে রইলো তাদের পরিত্যক্ত কুপ ও জনমানবশূন্য সুউচ্চ প্রাসাদ । পরের আয়াতে (৪৬) বলা হয়েছে___ “যাতে তারা জ্ঞানবুদ্ধিসম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তিসম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারে এই উদ্দেশ্যে কি তারা দেশত্রমণ করেনি?' একথার অর্থ__- ওই সকল অর্বাচীন আল্লাহ্র নিদর্শনরাজি প্রত্যক্ষ ও অনুভব করার মানসিকতা নিয়ে দেশভ্রমণে বের হয় না কেনো? কেনো বোঝেনা যে, এরকম অনুসঙ্গিৎসু পর্বাজনার ফলে লাভ হতে পারে জ্ঞানবুদ্ধিপূর্ণ হৃদয় এবং সত্যশ্রবণপ্রবণ শ্রুতি? হায়! এরকম যদি তারা করতো, তবে লাভ করতে পারতো আল্লাহ্র এককত্ব অনুধাবনের প্রবৃত্তি ও অন্তর্দৃষ্টি, আর অর্জন করতে পারতো সত্য ধর্মের প্রতি আহ্বানের আওয়াজ । শেষে বলা হয়েছে__- “বস্তুতঃ চক্ষৃতো জন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়'। একথার অর্থ-_- তাদের দৃষ্টি রুদ্ধ নয়, কিন্তু তারা কল্যাণ-দর্শন থেকে বঞ্চিত। তাই তারা ভ্রমণকালে ধ্বংসন্তূপে পরিণত বিরান জনপদসমূহকে আল্লাহ্র অসন্তোষের নিদর্শনরূপে দেখে না, দেখলেও দেখে বাহ্যিকভাবে। অন্তর্দৃষ্টি দিয়ে নয়। কারণ তাদের বক্ষাত্যন্তরস্থিত হৃদয় দৃষ্টিহীন, বিশ্বাসবিচ্যুত। আলোচ্য বাক্যের মাধ্যমে একথাই প্রতীয়মান হয় যে, চোখের অন্ধত্ব প্রকৃত অন্ধত্ব নয়, অন্তরের অন্ধতৃই আসল অন্ধত্ব । কাতাদা বলেছেন, চোখের দৃষ্টি পতিত হয় দ্রষ্টব্যের আকারের প্রতি, যা উপকার আহরণের একটি মাধ্যম। কিন্তু ্রষ্টব্যের তত্ব পর্যস্ত পৌছে কেবল অন্তর্দৃষ্টি, যা উপকার প্রদায়ক। রসুল স. বলেছেন, অন্তরের অন্ধতু নিকৃষ্টতম অন্ধত্ব! আবু দাউদ তার 'দালায়েল' নামক পুস্তকে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। আরো বর্ণনা করেছেন উকবা ইবনে আমের জুহুনী থেকে ইবনে আসাকের, আবী দারদা থেকে আবু নসর সঞ্জরী এবং পরিণত সূত্রে হজরত ইবনে মাসউদ থেকে ইমাম শাফেয়ী । উল্লেখ্য, আলোচ্য আয়াতে “অন্ধ হচ্ছে তাদের বক্ষস্থিত হৃদয়' একথা বলে এটাই বুঝানো হয়েছে যে, ওই সকল অবিশ্বাসীদের অন্তর সত্যবোধবর্জিত, আর 'শ্রাতিশক্তিসম্পন্ন শ্রবণের অধিকারী" কথাটির অর্থ এখানে অন্তর্দেশ কর্তৃক সত্য- শ্রবণের অধিকারী অর্থাৎ তারা ছিলো সত্যশ্রুতিবঞ্ষিত। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।