অর্থাৎ প্রথমে ধসে পড়েছিলো দেয়াল, তারপর ছাদ । এরকম অর্থ গ্রহণ করলে বুঝতে হবে এখানে "আ'লা উ'রুশিহা' শব্দটির সম্পর্ক রয়েছে “খবীয়াতুন্* এর সঙ্গে। 'খবীয়াতুন্* অর্থ ধসিত, পতিত । অথবা 'খওইয়াতুন' এর অর্থ হবে ফাকা, বিরান, জনশূন্য । এমতাবস্থায় “আ'লা উরুশিহা" সম্পৃক্ত হবে একটি উহ্য শব্দ “কৃয়িমাতুন' অথবা “কায়িআতুন' এর সঙ্গে । তখন অর্থ দাড়াকে_ জনপদগুলো হয়ে গিয়েছিলো জনমানবশূন্য, সেখানে দণ্ডায়মান ছিলো কেবল গৃহসমূহের ছাদ । এবার এরকম অর্থও হওয়া সম্ভব যে-__ সেখানকার জনশূন্য বসতবাটিগুলোর ছাদগুলো গিয়েছিলো ধসে, দীড়িয়ে ছিলো কেবল দেয়ালগুলো । এরপর বলা হয়েছে__ “এবং কতো কৃপ পরিত্যক্ত হয়েছিলো ও কতো সুদ্ঢ় প্রাসাদ হয়েছিলো জনমানবশূন্য'। একথার অর্থ সেখানকার পানিপূর্ণ কৃপগুলোও হয়ে গিয়েছিলো পরিত্যক্ত, পানি উত্তোলনের জন্য কেউ আর সেখানে অবশিষ্ট ছিলো না। আর সেখানকার সূদৃঢ় প্রাসাদণ্ডলোতেও ছিলো না কোনো মানুষের পদচারণা । কাতাদা, জুহাক ও মুকাতিল বলেছেন, এখানকার “মাশীদ"' শব্দটির অর্থ সুউচ্চ, বৃহৎ। যেমন বলা হয়__ "শাদা বিনাছ' (সে তার প্রাসাদকে উচ্চ করেছে)। সাঈদ ইবনে যোবায়ের, আতা এবং মুজাহিদ বলেছেন, 'শাঈদ' অর্থ পাকা মেঝে । তাই মাশীদ অর্থ হবে চুন সুড়কি নির্মিত পাকা মেঝে। বাগবী লিখেছেন, আয়াতে বর্ণিত 'পরিত্যক্ত কৃপ' ও “সুদৃঢ় প্রাসাদ' ছিলো ইয়েমেনে । পাহাড়ের চূড়ায় ছিলো প্রাসাদ এবং পাদদেশে ছিলো কূপ । ওই সকল কূপ ও প্রাসাদের মালিকেরা ছিলো বড়ই আরামপ্রিয়। আল্লাহ্র অবাধ্যও ছিলো তারা । তাই আল্লাহ্ তাদেরকে সমূলে বিনাশ করেছিলেন। ফলে পরিত্যক্ত হয়েছিলো তাদের জলাধার সমূহ এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিলো সুদৃঢ় ও সুউচ্চ অষ্টালিকা। জুহাক সূত্রে আবু রওক বর্ণনা করেছেন, ওই কৃপগুলো ছিলো হাজরামাউত নামক এলাকায় । আর বিনাশপ্রাপ্ত জনপদটির নাম ছিলো হাসুরা। ওই শহরে বাস করতেন নবী সালেহ্ ও তার চারহাজার বিশ্বাসী অনুসারী । ওই শহরেই ঘটে তার মহাতিরোধান। শহরটিকে হাজরা মাউত বলা হয় সেকারণেই । উল্লেখ্য, ওই স্থান হজরত সালেহের জন্মভূমি ছিলো না, ছিলো কর্মভূমি ৷ তার তিরোধানের পর তার পবিত্র সমাধির চারপাশে লোকেরা একটি বেষ্টনী তৈরী করে এবং স্থায়ীভাবে বসবাস করে তার কৃপের পাশে । নেতা ও বিচারক নির্বাচন করে দীর্ঘকাল সেখানে বসবাস করতে থাকে তারা । জনসংখ্যা বেড়ে যায় অনেক গুণ। অনেকেই স্বলিত হয়ে পড়ে সত্য ধর্ম থেকে । শুরু করে বিগ্রহবন্দনা। আল্লাহ তখন তাদের ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।