আয়াত তাদের ক্ষমতালাভের প্রমাণও নয়। উল্লেখ্য, হজরত মুয়াবিয়া মুহাজির (হিজরতকারী) ছিলেন না। তাই আলোচ্য আয়াতের সুসংবাদ তার ক্ষেত্রেও প্রযোজ্য নয়। কারণ ক্ষমতালাভের যোগ্যতা হিসেবে এখানে পূর্ববর্তী আয়াতে ধরা হয়েছে, তাদেরকে তাদের ঘরবাড়ী থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে শুধু একারণে যে, তারা বলে “আমাদের প্রতিপালক আল্লাহ্ কথাটিকে। কিন্ত কোনো “আল্লাহ্ নিশ্চয় তাকে সাহায্য করেন' এর সঙ্গে । এভাবে পূর্ণ বক্তব্যটি দীড়াবে__ এভাবে আল্লাহ্র সাহায্য পেয়ে তারা হবে রাষ্ট্রনায়ক । কায়েম করবে সালাত, প্রদান করবে জাকাত । নির্দেশ ও নিষেধাজ্ঞা বলবৎ করবে যথাক্রমে সৎ ও অসৎ কাজের । একথা সন্দেহাতীতরূপে সত্য যে, আল্লাহ্ তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন । সম্মানিত খলিফা চতুষ্টয়ের মাধ্যমে পরাজিত করেছেন আরবের অত্যাচারী গোত্রীয় নেতাদেরকে এবং অনারবদের সম্াটদেরকে ৷ উল্লেখ্য, প্রথম খলিফা হজরত আবুবকর উৎখাত করেছিলেন জাকাত প্রদানে অস্বীকৃতদেরকে। পরবর্তী খলিফাত্রয়ও আল্লাহ্র দ্বীনের শক্তিবৃদ্ধি ঘটিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন উপায়ে। এরপর বলা হয়েছে___ "সকল কর্মের পরিণাম আল্লাহ্র এখতিয়ারে' । একথার অর্থ___ আল্লাহতায়ালা ইচ্ছাময় । তিনি যা খুশী তাই করেন । সকল পরিণতিই তার অভিপ্রায়ভূত। সুতরাং তার মনোনীত ধর্মের পৃষ্ঠপোষকদেরকে তিনি বিজয় দান করবেনই। পরবর্তী আয়াতত্রয়ে (৪২, ৪৩, 88) রসুলপাক স.কে দেয়া হয়েছে সান্ত্বনার বাণী। জানানো হয়েছে, বিগত যুগের নবী-রসুলগণকেও অসত্যভাষী বলে প্রত্যাখ্যান করা হয়েছিলো । আর আল্লাহৃতায়ালাও ওই প্রত্যাখ্যানকারীদেরকে সাময়িক অবকাশদানের পর নিপতিত করেছিলেন ভয়াবহ শাস্তির মধ্যে । উল্লেখ্য, পূর্বের সকল নবী-রসুলকে তাদের আপনাপন সম্প্রদায়ের লোকেরাই মিথ্যা প্রতিপন্ন করেছিলো। কিন্তু হজরত মুসাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলো ছিলো না। তাই এখানে হজরত নুহের সম্প্রদায়, আদ ও ছামুদ সম্প্রদায়, হজরত ইব্রাহিম ও হজরত লুতের সম্প্রদায় ও মাদিয়ানবাসীদের সম্পর্কে বলা হয়েছে, তারা তাদের নবীগণকে মিথ্যাবাদী বলেছিলো । আর হজরত মুসা সম্পর্কে বলা হয়েছে, “মিথ্যাবাদী বলা হয়েছিলো মুসাকেও' । অর্থাৎ তিনি মিথ্যাবাদী প্রতিপন্ন ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।