তাদেরকে বহিষ্কার করা হয়েছে যে, তারা কেবল বলে "আল্লাহ্ আমাদের প্রতিপালক' ৷ অথচ এটাই পরম সত্যোচ্চারণ। এরকমও বলা যেতে পারে যে, *মুসতাসনা মিননু' (ব্যেতিক্রমী বাক্য ) এখানে লুপ্ত রয়েছে। অর্থাৎ অন্য কোনো কারণে তাদেরকে বহিষ্কার করা হয়নি, বহিষ্কার করা হয়েছে কেবল একারণে যে, তারা বলে “ আল্লাহ আমাদের রব" । এরপর বলা হয়েছে__- “আল্লাহ্ যদি মানবজাতির একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে বিধ্বস্ত হয়ে যেতো খৃষ্টান সংসারবিরাগীদের উপাসনাস্থান, গীর্জা, ইহুদীদের উপাসনালয় এবং মসজিদসমূহ যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহ্র নাম'। একথার অর্থ___ আল্লাহ্ যদি মুসলমানদেরকে শক্তিমান না করতেন, তবে ধ্বংস হয়ে যেতো সকল ধর্মাবলম্বীদের উপাসনালয় । এক সম্প্রদায় ধ্বংস করে ফেলতো অপর সম্প্রদায়ের ধর্মালয়। মুজাহিদ ও জুহাক বলেছেন, এখানকার “সাওয়ামি' শব্দটির অর্থ পৃথিবীর প্রতি অনাসক্ত সন্যাসীদের উপাসনাগৃহ, খানকা। কাতাদা বলেছেন, কথাটির উদ্দেশ্য সাবেরীনদের উপাসনাগার। 'বিয়াউন' শব্দটি 'বিয়াতুন' এর বহুবচন। এর অর্থ__ খৃষ্টানদের গীর্জা। “সালাওয়াতুন' অর্থ ইহুদীদের উপাসনাস্থান। ইবরানী ভাষায় ইহুদীদের উপাসনাস্থানকে “সালাওয়াতুন'ই বলা হয়। আর “মাসজিদ' অর্থ মুসলমানদের মসজিদ । এভাবে আলোচ্য বাক্যের মর্মার্থ দাড়িয়েছে, আল্লাহ্তায়ালা মানুষের এক দলকে দিয়ে অন্য দলকে প্রতিহত করেন। যদি এরকম না করতেন তবে তারা প্রত্যেক নবীর যুগে তাদের উম্মতগণের উপাসনালয়সমূহ ধ্বংস করে ফেলতো। বিধ্বস্ত করে দিতো হজরত মুসার যুগে সাবেয়ীনদের ইবাদতখানা, উপাসনালয় এবং মোহাম্মদ মোস্তফা স. এর যুগে মসজিদসমূহ ৷ “ইয়াজ্কুরুফীহাস্ মুল্লাহি কাছীরা * অর্থ__ যাতে অধিক স্মরণ করা হয় আল্লাহ্র নাম। একথা বলে বুঝানো হয়েছে বর্ণিত চার ধর্মাবলম্বীদের উপাসনাগারসমূহকে, অথবা কেবল মসজিদসমূহকে । এরপর বলা হয়েছে__- “আল্লাহ্ নিশ্চয় তাকে সাহায্য করেন, যে তার ছ্বীনকে সাহায্য করে'। একথার অর্থ__ আল্লাহ্র মনোনীত ধর্মের জন্য যে উৎসর্গীকৃত প্রাণ, আল্লাহ তাকেই করেন অজেয়। তার অথযাত্রা কেউ রোধ করতে পারে না। উল্লেখ্য, আলোচ্য বাক্যের মাধ্যমে পুনর্ব্যক্ত হয়েছে পূর্ববর্তী আয়াতে উল্লেিত বিজয়ের অঙ্গীকার । ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।