Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

নিচে আশ্রয় নিলেও । তার এই নির্দেশের অন্তর্গত ছিলো কতিপয় রমণীও | যেমন আবদুল্লাহ্‌ ইবনে খাত্তাল -এর দু'জন ক্রীতদাসী গায়িকা___ কারীনা ও কারনা। কারীনাকে হত্যা করা হয়েছিলো । আর কারনা লাভ করেছিলেন ইসলাম গ্রহণের সৌভাগ্য । এরকম সৌভাগ্য লাভ করেছিলেন আরো দু'জন নারী। তারা ধর্মত্যাগিনী ছিলেন না, ছিলেন অবিশ্বাসিনী, আমর বিন হাশেমের ক্রীতদাসী ও আবু সুফিয়ানের স্ত্রী হিনদা। আল্লাহ্‌ই প্রকৃত তত্ব অবগত । এরপর বলা হয়েছে__ “ওয়া ইন্নাল্লহা আ'লা নাসরিহিম লাবৃদীর' (আল্লাহ্‌ নিশ্চয় তাদেরকে সাহায্য করতে সক্ষম) । আলোচ্য বাক্যের মাধ্যমে অত্যাচারিত মুসলমানদেরকে দেয়া হয়েছে বিজয়ের অঙ্গীকার । পরের আয়াতে (৪০) বলা হয়েছে, “তাদেরকে তাদের ঘরবাড়ী থেকে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে শুধু এই কারণে যে, তারা বলে “আমাদের প্রতিপালক আল্লাহ' । একথার অর্থ__ “আমাদের প্রতিপালক আল্লাহ হচ্ছে চরমতম সত্যের স্বীকৃতি । সুতরাং তা কম্মিনকালেও অপরাধ নয়। অথচ মিথ্যাপ্রেমিকেরা এটাকেই গহ্হিত অপরাধ বিবেচনা করলো। আর এ কারণে সত্যপেমিকদেরকে বাধ্য করলো দেশত্যাগী হতে । তাই সন্দেহ মাত্র নেই যে তারা অত্যাচারী । মহান্যায়বিচারক আল্লাহই অত্যাচারিতদের রক্ষক। সে কারণেই তো তিনি তাদেরকে অত্যাচারীদের বিরুদ্ধে লড়বার অনুমতি দিলেন। আরববাসীরা বলে, অমুক ব্যক্তির কোনো গুণ নেই, কেবল এই গুণটি ছাড়া__ সে উপকারীর বিরুদ্ধে অসদাচরণ করে (ক্ষতি করে তার, যে উপকার করে)। উল্লেখ্য, “আল্লাহ্‌ আমাদের প্রতিপালক' বাক্যটি মহাকল্যাণময়, সুতরাং তা চিরপ্রশংসিত। তাই একারণে কাউকে বিতাড়ন করা অন্যায় । অথচ অবিশ্বাসীরা তাই করলো । সত্যোচ্চারণকারীদেরকে বের করে দিলো তাদের ঘরবাড়ী থেকে। অন্য আয়াতেও অবিশ্বাসীদের এমতো অত্যাচারের বিবরণ রয়েছে। যেমন__ ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না" (শুধুমাত্র ইমান গ্রহণের কারণে প্রতিশোধ নেয়া হয়েছে আমাদের উপর)। জনৈক কবি বলেছেন__ ওয়া বালদাতিন লাইসা বিহা আনীসুন ইল্লাল ইয়াআ*ফীরু ওয়া ইল্লাল ই"সু। অর্থঃ এবং এমন শহর, যেখানে হরিণ ও মেটে রঙের উট ছাড়া অধিক চিত্তহারক আর কিছু নেই। কোনো কোনো তাফসীরকার লিখেছেন, এখানকার “ইল্লা আইয়াকুলু' ( তারা শুধু বলে) কথাটির “ইল্লা' ইসতিস্নায়ে মুনকাতে ( বিকর্তিত )। এভাবে “ইল্লা” এর অর্থ দীড়াবে 'লাকিন্না'( কিন্তু)। এভাবে বাক্যটির মর্মার্থ হকে__ একারণে ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।