ইবনে আদী তার “আল কামিল" পুস্তকে হজরত আবু হোরায়রা থেকে বর্ণনা করেছেন, রসুল স. এর জামানায় এক রমণী ধর্মত্যাগিনী হয়েছিলো । তিনি স. তাকে বধ করতে বলেননি । হাদিসটি শিথিল সুত্রবিশিষ্টরূপে চিহ্নিত হয়েছে এর এক বর্ণনাকারী হাফস ইবনে সুলায়মানের কারণে । আমাকে ইয়ামেনের প্রশাসকরূপে নিযুক্তি দানের প্রাক্কালে রসুল স. নির্দেশ করেছিলেন, যে পুরুষ ধর্মত্যাগী হবে, তাকে পুনরায় ইসলামের দিকে ডাক দিয়ো, যদি সে তোমার ডাকে সাড়া দেয়, তবে তাকে গ্রহণ কোরো, বধ কোরো সাড়া না দিলে । আর যে রমণী ধর্মত্যাগিনী হবে, তাকেও আহ্বান জানিয়ো প্রত্যাবর্তনের । যদি প্রত্যাখ্যান করে, তবে তাকে ছেড়ে দিয়ো তার অবস্থার উপর, (হত্যা কোরো না)। ইমাম আবু ইউসুফ-_ ইমাম আবু হানিফা__ আসেম বিন আবীন্নুযুদ__ আবু রযীন_ এই সূত্রে বর্ণিত হয়েছে, হজরত ইবনে আব্বাস বলেছেন, ধর্মপরিত্যাগিনীকে হত্যা করা যাবে না। তাকে বন্দী করতে হবে এবং পুনঃ আহ্বান জানাতে হবে ইসলামের দিকে । বাধ্য করতে হবে ইসলামে ফিরে আসতে (মুসলমান না হওয়া পর্যন্ত মুক্তি দেয়া যাবে না, কিন্ত প্রহার করা যাবে না, অথন্ধা বন্ধ করে দেয়া যাবে না তার পানাহার) ।॥ “বালাগাতে মোহাম্মদ' পুস্তকেও হজরত ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, এক রমণী খৃষ্টান হয়ে গিয়েছিলো । হজরত ওমর তার সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন, কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়, এমন কোনো স্থানে নিয়ে গিয়ে তাকে ত্রীতদাসীরূপে বিক্রয় করে দাও । এমন স্থানে বিক্রয় কোরো না, যে স্থানে তার স্বধর্মীদের বসতি বিদ্যমান। এই নির্দেশের প্রেক্ষিতে তাকে বিক্রয় করে দেয়া হলো দু'মাতুল জন্দল নামক এক স্থানে । দারাকুতনী বর্ণনা করেছেন, হজরত আলী বলেছেন, মহিলা মুরতাদকে তওবা করাতে হবে, তাকে মেরে ফেলা যাবে না। এর সূত্রপ্রবাহতূত জাল্লাসের কারণে সূত্রটি দুর্বল। মাসআলাঃ মুসলিম সেনাপতি যুদ্ধরত কাফের সৈনিকের স্ত্রীকে বধ করার নির্দেশ দিতে পারবে, সে অবিশ্বাসিনী, অথবা ধর্মত্যাগিনী, যেই হোক না কেনো। সুরা ফাতাহের এক আয়াতের তাফসীরে আমি লিখেছি, মক্কাবিজয়ের দিন রসুল স. তার সেনাপতিদেরকে নির্দেশ দিয়েছিলেন, যে তোমাদের দিকে যুদ্ধ করতে অগ্রসর হবে, তাকে ছাড়া অন্য কাউকে হত্যা করবে না। এরপর কয়েকজনের নাম উচ্চারণ করে বললেন, এদেরকে অবশ্যই হত্যা করবে, কাবাগৃহের আচ্ছাদনের ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।