কাফের মুসলমান হলে, অথবা কোনো ইহুদী খৃষ্টান হয়ে গেলে তাকেও বধ করতে হবে । অথচ প্রকৃত ব্যাপার সেরকম নয় । সুতরাং “মান্ বাদ্দালা দীনাহু' (যে স্বধর্ম ত্যাগ করবে) কথাটি সাধারণ অর্থবোধক নয় । অন্যান্য হাদিসই এর প্রমাণ । আমি বলি, হানাফীগণের অভিমত অবশ্যই প্রণিধাননীয়। কিন্ত হজরত ইবনে আব্বাস থেকে হাকেম কর্তৃক বর্ণিত আলোচ্য হাদিসটির বর্ণনা এসেছে এভাবে, রসুল স. নির্দেশ করেছেন, মুসলমানদের মধ্যে যে আপন ধর্ম পরিত্যাগ করবে, তাকে হত্যা কোরো। এখানে ধর্মপরিত্যাগকারী মুসলমানকে বধ করা ওয়াজিব করা হয়েছে। সুতরাং কাফেরের মুসলমান হওয়া এবং ইহুদীর খৃষ্টান হওয়ার ক্ষেত্রে বধ করার বিধান প্রয়োগের সন্দেহ সৃষ্টি হয় না। সৃত্রপরম্পরাভূত বর্ণনাকারী হাফস ইবনে ওমর একজন বিতর্কিত ব্যক্তি। কোনো কোনো আলেম তাকে ত্রুটিযুক্ত বলে চিহিত করেছেন। কেউ কেউ বলেন, ধর্মত্যাগীদেরকে বধ করা জায়েয (সিদ্ধ) । কারণ, হজরত জাবের বর্ণনা করেছেন, উম্মে মারওয়ান নানী এক রমণী ধর্ম পরিত্যাগ করেছিলো । রসুল স. তার সম্পর্কে নির্দেশ করেছিলেন, তাকে ইসলামের দিকে আহবান জানাও । যদি সে তওবা করে, তবে উত্তম, নতুবা তাকে সংহার করো । দারাকুতনী হাদিসটিকে বর্ণনা করেছেন দুটি সূত্রে। একটি সূত্রে একথাও এসেছে যে, ওই স্ত্রীলোকটি মুসলমান হতে অস্বীকার করে, তাই তাকে হত্যা করা হয়েছিলো । হাফেজ ইবনে হাজার বলেছেন, বর্ণনাটির উভয় সূত্রপরম্পরা দুর্বল । ইবনে হম্মাম লিখেছেন, প্রথম ও দ্বিতীয় সূত্রপরম্পরা দুর্বল যথাক্রমে ওমর ইবনে রওয়াহা এবং আবদুল্লাহ্ ইবনে আওনীয়াহ্ এর কারণে । ইবনে হাব্বান বলেন, হাদিসটি থেকে দলিল গ্রহণ করা যাবে না। জননী আয়েশা থেকে বর্ণিত আর একটি হাদিসে এসেছে, উহুদ যুদ্ধের দিন এক মহিলা ইসলাম বর্জন করলো । রসুল স. নির্দেশ দিলেন, তাকে তওবা করতে বলো, যদি অস্বীকার করে, তবে হত্যা করো। এই হাদিসের সৃত্রপ্রবাহভূত মোহাম্মদ বিন আবদুল মালেক সম্পর্কে হাদিসবেত্তাগণ মন্তব্য করেছেন, সে নিজে নিজে হাদিস বানায়। আবার এ হাদিসগুলি অন্য হাদিসগুলির বিপরীত যেমন__ হজরত ইবনে আব্বাস থেকে দারাকৃতনী বর্ণনা করেছেন, রসুল স. নির্দেশ দিয়েছেন, মহিলা মুরতাদের সংহার সিদ্ধ নয়। দারাকৃতনী আবার এই হাদিসের সূত্রপ্রবাহসংযুক্ত আবদুল্লাহ্ ইবনে আলীস জযরীকে অসত্যভাষী ও হাদিস প্রস্তুতকারী বলে চিহিত করেছেন। ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।