Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

তা জানার জন্য সেখানে একজনকে প্রেরণ করলেন। প্রেরিত ব্যক্তি ফিরে এসে জানালেন, লোকেরা ভীড় জমিয়েছে এক নিহত মহিলাকে কেন্দ্র করে। তিনি স. বললেন, সে তো যুদ্ধ করেনি। সে সময় অগ্রগামী বাহিনীর অধিনায়ক ছিলেন খালেদ বিন ওলীদ। রসুল স. তার নিকট লোক পাঠিয়ে জানিয়ে দিলেন কোনো মহিলা ও শ্রমিককে হত্যা করা যাবে না। আবু দাউদ । এই হাদিসের 'আসিফ' শব্দটির আর এক অর্থ-_ অক্ষম বৃদ্ধ । আর 'ইম্রাআতুন" অর্থ সাধারণ রমণী__ সে যে কেউ হোক না কেনো__ কাফের অথবা মুরতাদ । হাদিসটিতে রমণীবধ করার কারণ দেখানো হয়েছে এই যে, তারা যুদ্ধ করে না। অর্থাৎ তারা যুদ্ধের সঙ্গে জড়িত নয়৷ হানাফীগণ বলেন, পৃথিবী কর্মক্ষেত্র। আর কর্মের প্রতিফল দেয়া হবে পরকালে । আল্লাহপাক ঘোষণা করেছেন, “লা ইকরাহা ফিদ্দীন' (ধর্মে বলপ্রয়োগ নেই)। সুতরাং বুঝতে হবে অন্যায় হত্যা, চুরি, মদ্যপান, ব্যতিচার, ব্যভিচারের অপবাদ ইত্যাদির শাস্তিবিধানের মধ্যে রয়েছে কল্যাণ। এমতো বিধান সংশোধনমূলক | জীবন, সম্পদ, সম্মান, বংশরক্ষা ও জ্ঞানের রক্ষাকবচ ৷ মুরতাদকে হত্যা করা ওই সময় ওয়াজিব হবে, যখন সে হবে যুদ্ধংদেহী এবং মুসলমানদের জীবন, সম্পদ ও সম্মানের জন্য হুমকি। এটা তার কুফরীর (অবিশ্বাসের) শাস্তি নয়। কুফরীর শাস্তি তো আরো ভয়াবহ, যা দেয়া হবে আখেরাতে । সুতরাং যে মুরতাদ যোদ্ধাদের দলভূত, তার অনিষ্ট থেকে রক্ষাকল্পলে তাকে হত্যা করা যাবে৷ কিন্তু নিরীহ নারী এরকম নয়, তাই তাকে হত্যা করা যাবে না, যদিও সে কাফের হয়, অথবা হয় মুরতাদ । রসুল স. তাদেরকে হত্যা করতে নিষেধ করেছিলেন একারণেই । উল্লেখ্য, শাস্তি অপরাধকে মুছে দেয়। কিন্তু কাফেরকে হত্যা করলেও তার কুফরীর পাপ মোচন হয় না। আখেরাতে তার প্রাপ্য শাস্তি সুনির্ধারিত। কেউ কেউ বলেন, ধর্মত্যাগিনীদেরকেও হত্যা করা ওয়াজিব। কারণ হজরত ইবনে আব্বাস থেকে বোখারী বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন, যে স্বধর্মত্যাগ করবে, তাকে হত্যা কোরো । এখানে তিনি স. পুরুষ-মহিলার পার্থক্য করেননি । বাহায ইবনে হাকীম সূত্রে তিবরানীর মুআ'জ্জামে কবীর গ্রন্থে এবং জননী আয়েশা থেকে আল আওসাত পুস্তকেও এরকম সমার্থবোধক হাদিস এসেছে । সেখানেও পুরুষ বা মহিলার উল্লেখ আসেনি । বলা হয়েছে কেবল স্বধর্মত্যাগীদের কথা, যা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য ৷ হানাফীগণ এর জবাবে বলেন, এই হাদিসে বলা হয়েছে আংশিক নির্দিষ্ট নীতির বা বিধানের কথা । কিন্ত জন্য হাদিসে রমণীদের বিধানকে আলাদা করা হয়েছে । অতএব এখানকার বিধানটি বিশেষভাবে প্রযোজ্য হবে কেবল পুরুষের বেলায়। যদি এই হাদিসের সাধারণ অর্থই গ্রহণীয় বলে বিবেচিত হয়, তবে অনিবার্ধ হয়ে পড়ে যে, কোনো ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।