যেতেন এবং বলতেন, ধের্যধারণ করো । এখনো আমাকে যুদ্ধের অনুমতি দেয়া হয়নি। এরপর একসময় রসুল স. হিজরত করলেন মদীনায় ৷ সেখানেই অবতীর্ণ হলো আলোচ্য আয়াত । আবী হাতেম, ইবনে হাব্বান,. হাকেম, ইবনে মারদুবিয়া এবং বায়হাকীও এরকম বর্ণনা এনেছেন। তিরমিজি বলেন, বর্ণনাটি উত্তমসূত্রসম্বলিত । আর একে বিশুদ্ধ সূত্রসম্বলিত বলেছেন হাকেম । উল্লেখ্য, সত্তরের অধিক জায়াতে যুদ্ধের নিষেধাজ্ঞা ঘোষিত হওয়ার পর আলোচ্য আয়াতের মাধ্যমেই সর্বপ্রথম যুদ্ধের অনুমতি দেয়া হয়। ওরওয়া ইবনে যোবায়ের সূত্রে ইবনে আবী হাতেম ও আবদুর রাজ্জাক এবং জুন্থরী সূত্রে ইবনে মুনজিরও একথা বলেছেন। বাগবী লিখেছেন, মুজাহিদ বলেন, আলোচ্য আয়াত অবতীর্ণ হয়েছে ওই ব্যক্তিবর্গকে লক্ষ্য করে যারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে মদীনায় হিজরতকালে পথিমধ্যে বাধাগ্রস্ত হন মক্কার মুশরিকদের প্রস্তরাক্রমণ দ্বারা । অত্যাচারীদের বিরুদ্ধে ওই সকল অত্যাচারিতদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে আলোচ্য আয়াতের মাধ্যমে । “বিআন্নাহুম জুলিমু' অর্থ কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে৷ অর্থাৎ অত্যাচারকে এখানে যুদ্ধের অনুমতি প্রদানের কারণরূপে বর্ণনা করা হয়েছে। একথার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, যে সকল অবিশ্বাসীর অত্যাচার করার ক্ষমতা নেই, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বা তাদেরকে হত্যা করা বৈধ নয়। তাই ইমামগণের একমত্য এই যে, অবিশ্বাসী মহিলাদেরকে হত্যা করা নাজায়েয । কিন্তু যদি তারা মুসলমানদের বিপক্ষে পরামর্শ দেয়, অথবা সম্পদ ব্যয়ের মাধ্যমে যুদ্ধ করা বৈধ, তাদেরকে হত্যা করাও জায়েয । এই নীতির প্রেক্ষিতে বিধর্মী বৃদ্ধ, সাধু সন্যাসী, অন্ধ, অচল ও বিকলাঙ্গকে হত্যা করাও নাজায়েয । ইমাম শাফেয়ী বলেন, হত্যা নাজায়েয হবে কেবল তখন, যখন তারা বিরত থাকবে কাফের যোদ্ধাদেরকে পরামর্শ প্রদান, তাদের জন্য অর্থ ব্যয় ইত্যাদি সহায়তামূলক কর্মকাণ্ড থেকে। ইমাম আবু হানিফা বলেন, মহিলা মুরতাদকে (ধর্মত্যাগিনীকে) হত্যা করা যাবে না। বরং তাদেরকে তওবা না করা পর্যন্ত বন্দী করে রাখতে হবে, এভাবে তার মৃত্যু হলেও । হজরত রিবাহ্ ইবনে রবী বর্ণনা করেছেন, আমরা এক যুদ্ধে রসুল স. এর সঙ্গী ছিলাম । নিকটে এক স্থানে দেখা গেলো লোকজনের ভীড় । রসুল স. কী ঘটেছে ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।