Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 08
/ ৬৭৮
📝 লেখা 📖 পিডিএফ

দিয়াছেন যাহাতে তোমরা আল্লাহের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর এই জন্য যে, তিনি তোমাদিগকে পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্ম পরায়ণদিগকে ৷ 03 আল্লাহ্‌ রক্ষা করেন বিশ্বাসীদিগকে । তিনি কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে ভালবাসেন না। প্রথমে বলা হয়েছে___ "আল্লাহ্র নিকট পৌছায় না তাদের মাংস এবং রক্ত, বরং পৌছায় তোমাদের ধর্মনিষ্ঠা' । একথার অর্থ__ কোরবানীকারীরা শোনো, তোমাদের জবেহকৃত পশুর গোশত ও রক্ত কিছুই আল্লাহতায়ালা গ্রহণ করেন না, গ্রহণ করেন তোমাদের বিশুদ্ধ পুণ্যাভিলাষ। সুতরাং কোরবানী করতে হবে অংশীবাদিতার সংমিশ্রণবিবর্জিত বিশুদ্ধ সংকল্প নিয়ে, কেবলই আল্লাহের উদ্দেশ্যে । এর ভিত্তি হচ্ছে সাবধানতা বা তাকৃওয়া । এরপর বলা হয়েছে_ “এভাবে তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহ্‌র শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এ জন্য যে, তিনি তোমাদেরকে পথপ্রদর্শন করেছেন'। একথার অর্থ__ সুতরাং তোমরা প্রদত্ত নেয়ামতের জন্য আল্লাহ্‌র এককতৃ ও শ্রেষ্ঠত্ব প্রকাশের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ তিনিই তোমাদেরকে তার নৈকট্যভাজন হওয়ার দিকনির্দেশনা দিয়েছেন, হজের নিদর্শন ও হজের নিয়মাবলী জানিয়ে দিয়েছেন এবং এসকল পণ্ডকে তোমাদের করায়ত্ব করে দিয়েছেন, যার ফলে তোমরা এদেরকে জবেহ করতে সক্ষম হও। পরিত্যাগ করা এবং জবেহকালে "আল্লাহু আকবার" বলা। এরপর বলা হয়েছে__ “সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদেরকে' হজরত ইবনে আব্বাস বলেছেন, এখানকার মু'মিনীন" কথাটির মর্মার্থ একত্বাদীগণ | পরের আয়াতে (৩৮) বলা হয়েছে___ “আল্লাহ্‌ রক্ষা করেন বিশ্বাসীগণকে। তিনি কোনো বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে ভালোবাসেন না'। এখানে “খাওয়ানিন্‌” অর্থ খেয়ানতকারী বা বিশ্বাসঘাতক । আর 'কাফুর' অর্থ আল্লাহ্‌র নেয়ামতের প্রতি অকৃতজ্ঞ । জুজায বলেছেন, যে ব্যক্তি জবাই করার সময় আল্লাহ্‌ ছাড়া অন্যের নাম স্মরণ ও উচ্চারণ করে এবং জবেহ্‌কৃত পশু প্রতিমার সামনে উপস্থিত করে প্রতিমাগুলোর সান্লিধ্যকামী হয়, তাকেই বলে 'খাওয়ানিন কাফুর' (বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ) । ॥|॥11.011100119.00

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।