অবস্থায়" অর্থ উটকে দীড় করাতে হবে তিন পায়ের উপর-__ দু'টি পিছনের এবং একটি সামনের । আর সামনের বাম পা বেধে রাখতে হবে রশি দিয়ে, যাতে উটটি পালিয়ে যেতে না পারে । এভাবে দীড় করিয়ে তার বুকে আঘাত করতে হবে বর্শা দিয়ে। বোখারীর বর্ণনায় এসেছে, এক লোক উটকে বসিয়ে রেখে তার কণ্ঠদেশ বর্শাবিদ্ধ করলো। হজরত ইবনে ওমর এ দৃশ্য দেখে বললেন, উটটিকে দাড় করিয়ে দাও এবং পা বেধে নাও। এটাই রসুল স. এর বিধান। এবং বায়হাকীর বর্ণনায় এসেছে, আবু জুবৃইয়ান বলেন, আমি একবার হজরত ইবনে আব্বাসের নিকটে “সারিবদ্ধভাবে দপ্তায়মান অবস্থায় তাদের জবেহ্কালে তোমরা আল্লাহ্র নাম নাও'-__ কথাটির ব্যাখ্যা জানতে চাইলাম । তিনি বললেন, উট কোরবানী করতে চাইলে তাকে দীড় করাতে হবে তিন পায়ের উপর ৷ তারপর এক পা বেঁধে বলতে হবে “বিসমিল্লাহি ওয়াল্পাহু আকবার মিনকা ওয়া লাকা ।' প্রলম্থিত সূত্রে বোখারী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস সাওয়াফ্ফা (সারিবদ্ধভাবে) কথাটির অর্থ করেছেন “কীয়ামান্' (দণ্ডায়মান অবস্থায়)। সুফিয়ান ইবনে উয়াইনা তার তাফসীরে উবায়দুল্লাহ্ ইবনে ইয়াধীদের বর্ণনাসূত্রে একথাই বলেছেন। সাঈদ ইবনে মনসুরের বক্তব্যও এরকম । মুজাহিদ বলেছেন, উটকে যখন তিনপায়ের উপরে দীড় করানো হয় এবং পিছনের বাম পা বেধে ফেলা হয়, তখন তার ওই অবস্থাকে বলে সাওয়াফ্ফা । হজরত ইবনে মাসউদ শব্দটিকে উচ্চারণ করতেন সাওয়াফ্ফান্। সাওয়াফ্ফান্ হচ্ছে ওই সকল পশু, যেগুলোকে তিন পায়ের উপরে দীড় করানো হয় এবং বেঁধে রাখা হয় সামনের একটি পা। হজরত ইবনে উবাইয়ের উচ্চারণরীতি অনুসারে মুজাহিদ ও হাসান শব্দটিকে পড়তেন “সাওফ্ফী'। এর অর্থ___ কেবল আল্লাহ্র জন্য । এরপর বলা হয়েছে___ “যখন তারা কাৎ হয়ে পড়ে যায়, তখন তোমরা তা থেকে আহার করো এবং আহার করাও যে প্রার্থী নয় তাকে এবং প্রার্থীকে । উল্লেখ্য, এই নির্দেশটি বৈধতা প্রকাশক, ওয়াজিব নয় । অর্থাৎ নিজের কোরবানীর গোশত ভক্ষণ করা জায়েয । অপরকে আহার করানোও জায়েয । ইকরামা, কাতাদা ও ইবরাহিম নাখয়ী বলেছেন, এখানে “যে প্রার্থী নয়' অর্থ যে অক্ষম হলেও যাচ্ঞাবিমুখ ৷ অর্থাৎ যে যাচ্ঞা ব্যতিরেকে যা পায় তাতেই তুষ্ট থাকে । আর প্রাণী" অর্থ ওই ব্যক্তি যে যাচ্ঞা করে। আউফী বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, “কৃনিয়'€ যে প্রার্থী নয়) বলে ওই লোককে, যে কারো কাছে কিছু চায় না এবং কেউ কিছু দিলে তা প্রত্যাখ্যানও করে না। আর ॥|॥11.011100119.00
— পৃষ্ঠা ১৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।